1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে পণ্যবাহী ট্রাক উল্টে গিয়ে ১জনের মৃত্যু - cumillarswadinsangbad
৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ৩:৫৩|
শিরোনামঃ
চান্দিনায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মারুতি গাড়ির ধাক্কায় অজ্ঞাত নারী নিহত কাজ না করেই বিল উত্তোলনের অভিযোগ: হোমনা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ লাখ ২৮ হাজার টাকার অনিয়মের অভিযোগ কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার নতুন ওসি রকিবুল ইসলাম হোমনায় পুলিশের অভিযানে প্রাইভেটকারে মিলল ২০ কেজি গাঁজা, আটক মাদক কারবারি চান্দিনায় স্বাস্থ্যখাতে বড় সুখবর ৫০ থেকে ১০০ শয্যায় উন্নীত হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চান্দিনায় পুলিশের বিশেষ অভিযান মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেফতার ৩ ঈদুল আজহা উপলক্ষে হোমনায় অসহায় মানুষের পাশে এমপি সেলিম ভূঁইয়া চান্দিনায় ঈদুল আযহা উপলক্ষে দুস্থদের মাঝে ১০ লক্ষ টাকার আর্থিক সহায়তা বিতরণ- প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অনুদানে উপকৃত নিম্ন আয়ের পরিবার চান্দিনায় পুলিশের বিশেষ অভিযান 🚨 মাদকসেবী ও পেশাদার চোরসহ গ্রেফতার ৩ জন

কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে পণ্যবাহী ট্রাক উল্টে গিয়ে ১জনের মৃত্যু

Reporter Name
  • Update Time : শুক্রবার, আগস্ট ২২, ২০২৫,
  • 178 Time View
কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে পণ্যবাহী ট্রাক উল্টে গিয়ে ১জনের মৃত্যু

মোঃ আবুল খায়ের, কুমিল্লা প্রতিনিধি:

ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে রোড কুমিল্লার চান্দিনায় একটি পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে আব্দুল খালেক (৫৫) নামের এক পথচারী নিহত হয়েছেন, বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোর বেলায়।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চান্দিনার মাধাইয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল খালেক কুমিল্লার দেবীদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের বেতুয়া গ্রামের বাসিন্দা। খালেক পেশায় একজন কসাই।

ভোর ৫টার দিকে গরু জবাই করতে তিনি মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ওই সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা আদাবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন খালেক। খবর পেয়ে স্বজনরা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে গেছে।

ঘটনার নিশ্চিত করেন ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন। তিনি বলেন, ‘দুর্ঘটনার পরই ট্রাকচালক পালিয়ে গেছেন। ট্রাকটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ছাড়া এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।’

Please Share This Post in Your Social Media

২ thoughts on "কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে পণ্যবাহী ট্রাক উল্টে গিয়ে ১জনের মৃত্যু"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork