
মোঃ আবু ইউসুফ উদয়, কচুয়া প্রতিনিধি :
কচুয়া উপজেলার ১নং সাচার ইউনিয়ন এ বাংলাদেশ জামায়াত ইসলামির জনসংযোগ অনুষ্ঠিত হয়েছে।কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই গণসংযোগের আয়োজন করা হয়। গত ২০ সেপ্টেম্বর শনিবার বিকাল তিনটায় কচুয়া উপজেলার ১নং সাচার ইউনিয়ন এ সাচার বাজারে এ গনসংযোগ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামের মনোনীত চাঁদপুর ১(কচুয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুহাদ্দিস আবু নসর আশরাফী।
জনসংযোগ এর কার্যক্রম সাচার ডিগ্রী কলেজ মাঠ থেকে শুরু হয়ে সাচার বাজারে প্রতিটি দোকানে দোকানে গিয়ে জামায়াত ইসলামির লিফলেট বিতরণ করেন এবং সবার সাথে মোলাকাত করেন।সারা বাজারে লিফলেট বিতরণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে গনসংযোগের কার্যক্রমের কার্যক্রম শেষ করেন।
গনসংযোগে হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতে মুখরিত হয় সাচার বাজারের পুরো এলাকা।নারায়ে তাকবীর আল্লাহু আকবর ধ্বনিতে পকম্পিত হয় সাচারের আকাশ বাতাশ।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামি কচুয়া উপজেলার সেক্রেটারী মোহাম্মদ আলী সিদ্দিকী,সহকারী সেক্রেটারী ও ১নং সাচার ইউনিয়ন এর সম্ভব চেয়রাম্যানের পদপ্রার্থী হাফেজ দেলোয়ার হোসেন,১নং সাচার ইউনিয়ন এর চেয়ারম্যান পদপ্রার্থী মনির হোসেন হেলালি, ৩নং বিতারা ইউনিয়ন এর চেয়ারম্যান পদপ্রার্থী মাসুম বিল্লাহ মাদানি সহ আরও অনেকই।