
কচুয়ায় ওপেন হাউজ ডে পালিত
মোঃ আবু ইউসুফ উদয় কচুয়া প্রতিনিধি
চাঁদপুর জেলার কচুয়া উপজেলায় বাংলাদেশ পুলিশের ওপেন হাউজ ডে পালিত হয়েছে। পুলিশের সেবা জনগনের দোরগোড়ায় পৌছিয়ে দেওয়ার জন্য এবং সারা বাংলাদেশে বার্ষিক কার্যকর্মের অংশ হিসেবে এ ওপেন হাউজ ডে পালন করা হয়। গতকাল ২৪ আগস্ট রবিবার বিকাল ৪টায় কচুয়া উপজেলার ১নং সাচার ইউনিয়ন এর সাচার জগন্নাথদাম পূজা মন্দিরের হলরুমে এ ওপেন হাউজ ডে এর আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ কচুয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ আবদুল হাই,
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন আমরা চাই পুলিশের সেবা জনগনের দোরগোড়ায় পৌছিয়ে দিতে।জনগণ যাতে তাদের দৈনন্দিন জীবন যাপন সুন্দরভাবে করতে পারে আমরা সেই চেষ্টা ই করে যাচ্ছি।তবে যদি কেউ কোন সমস্যায় পরেন তাহলে আমাদেরকে জানাবেন আমরা তার ব্যবস্থা নেব।
তিনি আরো বলেন আমরা দেখতে পাচ্ছি সমাজের মধ্যে দিন দিন মাদকের পরিমাণ বেড়ে যাচ্ছে। মাদক নামক ব্যাধি আমাদের সমাজকে ধ্বংস করে দিচ্ছে। তাই আমরা মাদকের ব্যাপারে জিরো টলারেন্স নিতে অবলম্বন করছি।এ ব্যাপারে আমরা আপনাদের সহযোগিতা চাই।
কচুয়া উপজেলার পুলিশ ইনচার্জ মোহাম্মদ আজিজুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামির কচুয়া উপজেলার সহকারী সেক্রেটারী হাফেজ দেলোয়ার হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ১নং সাচার ইউনিয়ন এর সভাপতি সফিকুল ইসলাম সবু,সাচার আস-সাফা জামে মসজিদের সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ মাস্টর জসিমউদদীন, বাংলাদেশ জামায়াত ইসলামি ১নং সাচার ইউনিয়ন এর সেক্রেটারী আবু তাহের মাসুম,৭নং ওয়ার্ডের সাবেক ও সাচার ইসলামিয়া আলিম মাদরাসার পরিচালনা কমিটির সদস্য খোরশেদ আলম মেম্বার, বিশিষ্ট রাজনীতিবিদ ইসমাইল হোসেন, বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের কচুয়া উপজেলা উত্তর সাংগঠনিক থানা শাখার সভাপতি তৌফিক ওমর ফাহিম সহ এলাকার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।