1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
অসহায় শাকিলের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা মির্জা মোস্তফা জামান - cumillarswadinsangbad
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| দুপুর ২:৪৮|
শিরোনামঃ
কুমিল্লা প্রেসক্লাবে আজ নেতৃত্বের লড়াই, ভোটের অপেক্ষায় সাংবাদিক সমাজ ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ১৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার বরুড়ায় ছাত্র যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক আটক: রণক্ষেত্র এলাকা, পুলিশসহ আহত কয়েকজন ইডিসিএল ঘিরে অস্থিতিশীলতার অভিযোগ উৎপাদন ব্যাহত ও কর্মপরিবেশ নষ্টের মাধাইয়ায় ‘মাদককে না বলুন’ কর্মসূচি, শিক্ষার্থী-ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের বিলম্ব উচিত নয়: আহমেদ আবু জাফর হোমনায় এক সপ্তাহে কয়েক স্থানে চুরি; রেহাই পেল না প্রতিবন্ধীর টং দোকানও তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অবহিতকরণ সভা মাদক কারবারিদের সঙ্গে যোগসাজশের অভিযোগে চাঞ্চল্য, তদন্তের দাবি ছত্রখিল পুলিশ ফাঁড়িকে ঘিরে চিরবিদায় কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক

অসহায় শাকিলের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা মির্জা মোস্তফা জামান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, আগস্ট ২৮, ২০২৫,
  • 519 Time View
অসহায় শাকিলের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা মির্জা মোস্তফা জামান

 জাহিদুল হক জাহিদ, সিরাজগঞ্জ প্রতিনিধি: 

সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের তেলকুপি পশ্চিম পাড়া গ্রামের জন্মগতভাবে বিকলাঙ্গ ও বোবা প্রতিবন্ধী শাকিলের (২৫) পাশে দাঁড়িয়েছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান।

শারীরিকভাবে মারাত্মক অসুস্থ এই অসহায় যুবকের ওজন বর্তমানে মাত্র ৭ কেজি। দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করা শাকিলকে চিকিৎসা দিতে আর্থিক সহযোগিতা প্রদান করেন তিনি। একইসাথে একটি মেডিকেল টিম শাকিলের বাড়িতে উপস্থিত হয়ে চিকিৎসার বিষয়ে পরামর্শ দেন।

বুধবার (২৭ আগস্ট ২০২৫) দুপুরে শাকিলকে তার মা শাহিদা খাতুনের কোলে দেখে আবেগাপ্লুত হন মির্জা মোস্তফা জামান। এ সময় তিনি বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশায় সিরাজগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে তার পাশে থাকার জন্য সহযোগিতার হাত বাড়াতে এসেছি। দলের পক্ষ থেকে আমরা সবসময় এই অসহায় পরিবারের পাশে আছি এবং থাকবো। একইসাথে আমি সিরাজগঞ্জ জেলা প্রশাসন, বিত্তশালী, সামাজিক ও মানবিক সংগঠনগুলোকে শাকিলের চিকিৎসা এবং প্রতিবন্ধী ছেলের মা অসহায় শাহিদা খাতুনকে আর্থিক সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।

এসময় উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সহ-সভাপতি ও জেলা ড্যাবের সভাপতি ডাঃ এম এ লতিফ, জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মিলন ইসলাম খান, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, জেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক নিয়ামুল হাকিম সাজু, জেলা বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক খোরশেদ আলম মিন্টু, জেলা বিএনপি’র সহ-প্রচার সম্পাদক জিন্নাহ সরদার, বিএনপি নেতা ফাহিম আহমেদ, শহর বিএনপি’র সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক জাকির হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আকাশ খন্দকার, জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তাইবুল হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুল হামিদ রানা, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম আরিফ, পৌর জাসাস এর সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক শাওন আহমেদ, জেলা তরুণ দলের সাধারণ সম্পাদক জাকারিয়া আহমেদ এবং স্বেচ্ছাসেবক দলের নেতা হোসাইন আহমেদ রনি, যুবনেতা পাপ্পু শেখ, হাবিব।

মানবিক এ উদ্যোগে উপস্থিত স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ মির্জা মোস্তফা জামানের এ কার্যক্রমকে প্রশংসা করেছেন।

Please Share This Post in Your Social Media

২ thoughts on "অসহায় শাকিলের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা মির্জা মোস্তফা জামান"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork