1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
সিরাজগঞ্জ বিএনপি নেতা মির্জা মোস্তফা জামানের লিফলেট বিতরণ ও পূজা মণ্ডপ পরিদর্শন... - cumillarswadinsangbad
২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| সন্ধ্যা ৬:১৯|
শিরোনামঃ
মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন সুযোগ পেলে ব্রাহ্মণপাড়ার মাধবপুর ইউনিয়নকে উন্নয়নের রোল মডেল করতে চান সাংবাদিক মাহবুবুর রহমান ভূঁইয়া মুরাদনগরের প্রবীণ পত্রিকা হকার নিতাই চন্দ্র সাহার মৃত্যু ব্রাহ্মণপাড়ার মাধবপুর বাসস্ট্যান্ডে সমিতির নামে চাঁদা আদায়ের অভিযোগ চৌদ্দগ্রামের ঐতিহ্যবাহী চিওড়া আছগরিয়া ফাযিল ডিগ্রি মাদরাসার ৭০ বছর পূর্তি উৎসব পালিত দেবীদ্বারে ২দিন ব‍্যাপী জাগুয়ার ডে- ক‍্যাম্প অনুষ্ঠিত *গুণবতীতে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল: ট্রাইবেকারে কুমিল্লার কাছে হারলো নোয়াখালী  বরুড়ায় বৃদ্ধ দর্জির গলাকাটা মরদেহ উদ্ধার আকস্মিক স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন সরেজমিনে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন “চান্দিনায় গভীর রাতে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই, অগ্নিসংযোগের অভিযোগে রহস্য ঘনীভূত

সিরাজগঞ্জ বিএনপি নেতা মির্জা মোস্তফা জামানের লিফলেট বিতরণ ও পূজা মণ্ডপ পরিদর্শন…

Reporter Name
  • Update Time : বুধবার, অক্টোবর ১, ২০২৫,
  • 385 Time View
বিএনপির নেতা মির্জা মোস্তফা জামানের লিফলেট বিতরণ ও পূজা মণ্ডপ পরিদর্শন…

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ:

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে মাঠপর্যায়ে কাজ চালিয়ে যাচ্ছেন সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ-২ (সদর- কামারখন্দ) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মির্জা মোস্তফা জামান। এ কর্মসূচির অংশ হিসেবে তিনি মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর ২০২৫) সিরাজগঞ্জ সদরের কালিয়াহরিপুর ইউনিয়নে লিফলেট বিতরণ করেন এবং পৌরসভার রায়পুর দুর্গামাতা মন্দিরসহ একাধিক পূজা মণ্ডপ পরিদর্শন ও উপহার সামগ্রী বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মোঃ আসলাম উদ্দিন, ছাত্র বিষয়ক সম্পাদক খোরশেদ আলম মিন্টু, সহ-প্রচার সম্পাদক জিন্নাহ সরদার, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রিফাত হাসান সুমন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আকাশ খন্দকার, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তাইবুল হাসান, সদর উপজেলা বিএনপি নেতা আবু কায়েস ভূইয়া কর্নেল, ফরহাদ হোসেন, পৌর বিএনপি নেতা জাকির হোসেন, পৌর জাসাস সভাপতি সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান সোহাগ, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আরিফ, মহিলা দল নেত্রী আইনুর নাহার কলি, যুবনেতা রনি, ওলি, সুরুজ, নাঈম, রিপন, পাপ্পু ও হাবিবসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দিনব্যাপী এ কর্মসূচিতে মির্জা মোস্তফা জামান সাধারণ মানুষের হাতে বিএনপি ঘোষিত ৩১ দফা তুলে দেন এবং জনগণের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অংশগ্রহণের আহ্বান জানান।

পরে তিনি রায়পুর দুর্গামাতা মন্দিরসহ আশপাশের বিভিন্ন পূজা মণ্ডপে গিয়ে হিন্দু ধর্মাবলম্বী ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় তিনি বলেন“বাংলাদেশ সব ধর্মের মানুষের মিলিত আবাস। আমরা চাই প্রত্যেকে যেন নিরাপদ ও শান্তিপূর্ণভাবে তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারে। বিএনপি সবসময় সংখ্যালঘু ও সাধারণ মানুষের অধিকার রক্ষায় অঙ্গীকারবদ্ধ।”

তিনি আরও বলেন, “জনগণের অধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যেই তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি তৈরি হয়েছে। এই দফাগুলো জনগণের কাছে পৌঁছে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরবে, মানুষের ভোটাধিকার ও মৌলিক অধিকার নিশ্চিত হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork