1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
রমজানপুরে ব্যাপক গণসংযোগ ও শিক্ষকদের সাথে মতবিনিময়ে মাওলানা এস এম আজিজুল হক - cumillarswadinsangbad
২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| বিকাল ৫:৪৩|
শিরোনামঃ
মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন সুযোগ পেলে ব্রাহ্মণপাড়ার মাধবপুর ইউনিয়নকে উন্নয়নের রোল মডেল করতে চান সাংবাদিক মাহবুবুর রহমান ভূঁইয়া মুরাদনগরের প্রবীণ পত্রিকা হকার নিতাই চন্দ্র সাহার মৃত্যু ব্রাহ্মণপাড়ার মাধবপুর বাসস্ট্যান্ডে সমিতির নামে চাঁদা আদায়ের অভিযোগ চৌদ্দগ্রামের ঐতিহ্যবাহী চিওড়া আছগরিয়া ফাযিল ডিগ্রি মাদরাসার ৭০ বছর পূর্তি উৎসব পালিত দেবীদ্বারে ২দিন ব‍্যাপী জাগুয়ার ডে- ক‍্যাম্প অনুষ্ঠিত *গুণবতীতে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল: ট্রাইবেকারে কুমিল্লার কাছে হারলো নোয়াখালী  বরুড়ায় বৃদ্ধ দর্জির গলাকাটা মরদেহ উদ্ধার আকস্মিক স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন সরেজমিনে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন “চান্দিনায় গভীর রাতে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই, অগ্নিসংযোগের অভিযোগে রহস্য ঘনীভূত

রমজানপুরে ব্যাপক গণসংযোগ ও শিক্ষকদের সাথে মতবিনিময়ে মাওলানা এস এম আজিজুল হক

Reporter Name
  • Update Time : রবিবার, সেপ্টেম্বর ২১, ২০২৫,
  • 278 Time View
রমজানপুরে ব্যাপক গণসংযোগ ও শিক্ষকদের সাথে মতবিনিময়ে মাওলানা এস এম আজিজুল হক

আরাফাত হোসেন (মাদারীপুর প্রতিনিধি)

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মাদারীপুর-৩ আসনের হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা এস এম আজিজুল হক শনিবার রমজানপুরে ব্যাপক গণসংযোগ করেছেন।

দিনব্যাপী তিনি এলাকার বিভিন্ন স্কুল, কলেজ, মাদরাসা ও বাজারে ঘুরে সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন। পাশাপাশি তিনি শিক্ষার্থী, অভিভাবক, ব্যবসায়ী, শ্রমজীবী ও এলাকাবাসীর সঙ্গে কথা বলেন এবং তাদের নানা সমস্যা ও দাবি-দাওয়ার কথা শোনেন।

গণসংযোগের পাশাপাশি তিনি স্থানীয় শিক্ষকদের সাথেও মতবিনিময় করেন। এসময় শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, শিক্ষকদের ন্যায্য দাবি আদায় ও শিক্ষার্থীদের নৈতিক-মানসিক গঠনের গুরুত্ব নিয়ে আলোচনা হয়। মাওলানা আজিজুল হক প্রতিশ্রুতি দেন, নির্বাচিত হলে শিক্ষাখাতে ব্যাপক সংস্কার ও প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন।

মাওলানা আজিজুল হক জনগণের উদ্দেশে বলেন, “আমরা ইসলামি মূল্যবোধের ভিত্তিতে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়তে চাই। জনগণের অধিকার প্রতিষ্ঠা, দুর্নীতি-সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গঠন এবং দেশ ও জাতিকে সঠিক পথে পরিচালিত করাই ইসলামী আন্দোলন বাংলাদেশের মূল লক্ষ্য।”

তিনি আসন্ন নির্বাচনে হাতপাখা প্রতীকে ভোট প্রার্থনা করেন এবং সকলকে ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়ে দেশ ও সমাজ গঠনে অংশগ্রহণের আহ্বান জানান।

এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশের স্থানীয় নেতৃবৃন্দসহ অসংখ্য কর্মী-সমর্থক তার সাথে উপস্থিত থেকে গণসংযোগ ও মতবিনিময় কর্মসূচিতে অংশ নেন। এলাকাবাসীও তাকে আন্তরিকভাবে স্বাগত জানায় এবং নানাভাবে সমর্থন প্রকাশ করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork