1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
মুরাদনগরে দুর্গাপূজা ঘিরে বিএনপির মতবিনিময় সভা - cumillarswadinsangbad
১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শুক্রবার| রাত ১২:০৮|
শিরোনামঃ
মেয়াদোত্তীর্ণ অ্যান্টিবায়োটিক বিক্রির অভিযোগে চান্দিনায় দত্ত ফার্মেসিকে লাখ টাকা জরিমানা ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৯ মুরাদনগরে দুর্গাপূজা ঘিরে বিএনপির মতবিনিময় সভা কোটি টাকার ঘুষ ও অনিয়মের অভিযোগ চান্দিনায় মেয়র প্রার্থী নূরুল ইসলাম মুন্সির সঙ্গে বিএনপির মূল দলের নেতা বাদলের নেতৃত্বে ৪নং ওয়ার্ডের নেতাকর্মীদের যোগদান দাউদকান্দিতে মহাসড়কে গাড়িচাপায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর জীবন রক্ষায় দুর্যোগের ঝুঁকি হ্রাস ও গৃহভিত্তিক প্রস্তুতি গড়ে তুলত সচেতনতামূলক মহড়া ময়মনসিংহ বিভাগীয় উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত সাম্প্রতিক কুমিল্লায় ঘটে যাওয়া দুই’টি ঘটনায় অভিভাবকসহ সর্বত্রই আতঙ্কিত ও চিন্তিত দেবীদ্বারে দিনমজুর হত্যা মামলায় দিনমজুরের যাবজ্জীবন

মুরাদনগরে দুর্গাপূজা ঘিরে বিএনপির মতবিনিময় সভা

মোহাম্মদ আলী
  • Update Time : বুধবার, অক্টোবর ১৪, ২০২৬,
  • 19 Time View

মোহাম্মদ আলী :

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও শান্তিপূর্ণ পূজা উদ্‌যাপনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনের লক্ষ্যে কুমিল্লার মুরাদনগরে মতবিনিময় সভা করেছে কুমিল্লা উত্তর জেলা বিএনপি ও মুরাদনগর উপজেলা বিএনপি। সভায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন, রাজনৈতিক দল ও স্থানীয় জনগণকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

বুধবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার কবি নজরুল মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়ার সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ তৌফিক আহমেদ।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও কুমিল্লা-৩ আসনের সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের। তবে অসুস্থতার কারণে তিনি উপস্থিত থাকতে পারেননি।

সভায় বক্তারা বলেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বাংলাদেশের ঐতিহ্য। শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব হলেও এটি সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক বন্ধন সুদৃঢ় করারও উপলক্ষ। উৎসবকে ঘিরে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দাদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বক্তারা আরও বলেন, ধর্মীয় পরিচয়ের ভিন্নতা থাকলেও সবার অধিকার সমান। শান্তিপূর্ণ পরিবেশে নিজ নিজ ধর্মীয় উৎসব পালনের অধিকার নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের সবার দায়িত্ব। দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের গুজব, উসকানি কিংবা সাম্প্রদায়িক বিভেদ ছড়ানোর চেষ্টা হলে তা প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ বি এম সারোয়ার রাব্বি, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য গোলাম মহিউদ্দিন মোল্লা, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী, বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আনোয়ার হোসেন এবং উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন।

এ ছাড়া বক্তব্য দেন পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি দুলাল দেবনাথ, সাধারণ সম্পাদক দয়ানন্দ ঠাকুর, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ মোস্তাক আহমেদ, সদস্যসচিব মোল্লা মজিবুল হক, যুগ্ম আহ্বায়ক আজিজ মোল্লা, যুবদলের সদস্যসচিব হাসান আহমেদ, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশা ও ছাত্রদলের আহ্বায়ক খাইরুল হাসানসহ অন্য নেতারা।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম ও আব্দুর রহিম, কৃষক দলের আহ্বায়ক মো. নায়েব আলী, ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নাজিম উদ্দিন, যুবদল নেতা মাসুম মুন্সি, নবীপুর ইউনিয়ন (পশ্চিম) বিএনপির সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন, নবীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেনসহ বিভিন্ন পূজামণ্ডপের প্রতিনিধি, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork