1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
ময়মনসিংহ সি পি এস সি র‍্যাব-১৪, হাতে ভারতীয় পণ্যসহ ২ জন চোরাকারবারি গ্রেফতার   - cumillarswadinsangbad
৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| দুপুর ১২:০৪|
শিরোনামঃ
চান্দিনায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মারুতি গাড়ির ধাক্কায় অজ্ঞাত নারী নিহত কাজ না করেই বিল উত্তোলনের অভিযোগ: হোমনা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ লাখ ২৮ হাজার টাকার অনিয়মের অভিযোগ কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার নতুন ওসি রকিবুল ইসলাম হোমনায় পুলিশের অভিযানে প্রাইভেটকারে মিলল ২০ কেজি গাঁজা, আটক মাদক কারবারি চান্দিনায় স্বাস্থ্যখাতে বড় সুখবর ৫০ থেকে ১০০ শয্যায় উন্নীত হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চান্দিনায় পুলিশের বিশেষ অভিযান মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেফতার ৩ ঈদুল আজহা উপলক্ষে হোমনায় অসহায় মানুষের পাশে এমপি সেলিম ভূঁইয়া চান্দিনায় ঈদুল আযহা উপলক্ষে দুস্থদের মাঝে ১০ লক্ষ টাকার আর্থিক সহায়তা বিতরণ- প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অনুদানে উপকৃত নিম্ন আয়ের পরিবার চান্দিনায় পুলিশের বিশেষ অভিযান 🚨 মাদকসেবী ও পেশাদার চোরসহ গ্রেফতার ৩ জন

ময়মনসিংহ সি পি এস সি র‍্যাব-১৪, হাতে ভারতীয় পণ্যসহ ২ জন চোরাকারবারি গ্রেফতার  

Reporter Name
  • Update Time : শনিবার, আগস্ট ২, ২০২৫,
  • 152 Time View
ময়মনসিংহ সি পি এস সি র‍্যাব-১৪, হাতে ভারতীয় পণ্যসহ ২ জন গ্রেফতার

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি :

য়ময়মনসিংহ র‍্যাব-১৪, সিপিএসসি, এর নিয়মিত টহল টিম আজ ২ আগস্ট শনিবার সকালে ময়মনসিংহ জেলার কোতয়ালী থানাধীন শম্ভুগঞ্জ টোল প্লাজা সংলগ্ন স্বদেশ হাসপাতাল প্রাইভেট লিমিটেড এর সামনে পাকা রাস্তার উপর পৌছালে দেখিতে পায় একটি বাস হতে দুইজন লোক ০৪ টি বস্তা ধরাধরি করে নামিয়ে রাস্তায় দাড়িয়ে আছে এবং তাদের গতিবিধি সন্দেহ জনক।

পরবর্তীতে টহল টিমের উপস্থিতি টের পেয়ে দুইজন লোক বস্তা রেখেই পালানোর চেষ্টা করলে টহল টিম আসামী ১। মোঃ সাইফুল ইসলাম সেকুল (৪২), জেলা-নেত্রকোনা, ২। মোঃ আজিজুল হাকিম সরকার (৩৮), জেলা-নেত্রকোনা দ্বয়’কে আটক করে।

বস্তায় থাকা মালামালের বিষয়ে জিজ্ঞাসাবাদে ভারতীয় ব্লেড থাকার কথা স্বীকার করে। তারা চোরাই পথে এসব ভারতীয় ব্লেড বাংলাদেশে এনেছে বলে জানায়। উপস্থিত সাক্ষীদের সম্মুখে ০৪ টি সাদা প্লাস্টিকের বস্তায় ৪০০ (চারশত) প্যাকেট করে মোট (৫৮×৪০০)= ২৩,২০০ (তেইশ হাজার দুইশত) প্যাকেট এবং যার প্রতি প্যাকেটে ০৫ (পাঁচ) টি করে সর্বমোট (২৩,২০০×৫)=১,১৬,০০০ (এক লক্ষ ষোল হাজার) পিস ভারতীয় ব্লেড জব্দ করে। যার বাজার আনুমানিক মূল্য ৫,৮০,০০০/- (পাঁচ লক্ষ আশি হাজার) টাকা।

এসময় উপস্থিত স্থানীয় লোকদের জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী’দ্বয় দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে ভারতীয় ব্লেড শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে বাংলাদেশে এনে বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ ও স্থানান্তর করছে । চোরাচালানকৃত মালামাল উদ্ধার এবং চোরাচালানকারীদের বিরুদ্ধে র‌্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের লক্ষ্যে মামলা দায়ের পূর্বক আলামত হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork