1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
বিএনপি নেতা মকবুল চৌধুরী ও ছোনগাছা ইউনিয়নের নবনির্বাচিত ওয়ার্ড কমিটির বিরুদ্ধে অপপ্রচার - cumillarswadinsangbad
২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| সন্ধ্যা ৬:৪০|
শিরোনামঃ
মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন সুযোগ পেলে ব্রাহ্মণপাড়ার মাধবপুর ইউনিয়নকে উন্নয়নের রোল মডেল করতে চান সাংবাদিক মাহবুবুর রহমান ভূঁইয়া মুরাদনগরের প্রবীণ পত্রিকা হকার নিতাই চন্দ্র সাহার মৃত্যু ব্রাহ্মণপাড়ার মাধবপুর বাসস্ট্যান্ডে সমিতির নামে চাঁদা আদায়ের অভিযোগ চৌদ্দগ্রামের ঐতিহ্যবাহী চিওড়া আছগরিয়া ফাযিল ডিগ্রি মাদরাসার ৭০ বছর পূর্তি উৎসব পালিত দেবীদ্বারে ২দিন ব‍্যাপী জাগুয়ার ডে- ক‍্যাম্প অনুষ্ঠিত *গুণবতীতে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল: ট্রাইবেকারে কুমিল্লার কাছে হারলো নোয়াখালী  বরুড়ায় বৃদ্ধ দর্জির গলাকাটা মরদেহ উদ্ধার আকস্মিক স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন সরেজমিনে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন “চান্দিনায় গভীর রাতে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই, অগ্নিসংযোগের অভিযোগে রহস্য ঘনীভূত

বিএনপি নেতা মকবুল চৌধুরী ও ছোনগাছা ইউনিয়নের নবনির্বাচিত ওয়ার্ড কমিটির বিরুদ্ধে অপপ্রচার

Reporter Name
  • Update Time : শনিবার, অক্টোবর ৪, ২০২৫,
  • 576 Time View
বিএনপি নেতা মকবুল চৌধুরী ও ছোনগাছা ইউনিয়নের নবনির্বাচিত ওয়ার্ড কমিটির বিরুদ্ধে অপপ্রচার

মোঃ জাহিদুল হক, সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জ সদর উপজেলার ৬নং ছোনগাছা ইউনিয়নের নবনির্বাচিত ওয়ার্ড কমিটি কে কেন্দ্র করে সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও সিরাজগঞ্জ সদর এবং পৌর বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য জনাব মকবুল হোসেন চৌধুরীর বিরুদ্ধে ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে চাঁদাবাজির দায়ে দল থেকে  বহিষ্কৃত কিছু নেতাকর্মীরা।

আজ ৩ অক্টোবর রোজ শুক্রবার বিকেলে পাঁচঠাকুড়ি বাজারে ছোনগাছা ইউনিয়ন বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা একত্রিত হয়ে চাঁদাবাজদের অপপ্রচারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে।

ছোনগাছা ইউনিয়নের নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, শহিদুল ইসলাম, আব্দুল হালিম, লিটন, ও সুলতান সেখ এর চাঁদাবাজিতে অতিষ্ঠ এলাকাবাসী। শুধু তাই নয় এদের কেউ দল থেকে বহিষ্কৃত। আবার কেউ কেউ আওয়ামী দোসর। আমরা এদের দল থেকে স্থায়ী বহিষ্কার চাই।

তাই আমরা এই দুষ্কৃতিকারীদের এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করলাম। শুধু তাই নয় এদের চাঁদাবাজি ধরিয়ে দিতে পারলে ছোনগাছা ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।

এসময় বক্তব্য রাখেন, মোঃ আমির হোসেন, সাবেক সহ-সভাপতি,ছোনগাছা ইউনিয়ন বিএনপি। মোঃ শহিদুল ইসলাম, সাবেক সহ সভাপতি, ছোনগাছা ইউনিয়ন বিএনপি। মোঃ আমজাদ হোসেন মেম্বার, সাবেক সহ-সভাপতি ছোনগাছা ইউনিয়ন বিএনপি’, মাহাবুব হাসান ফজল, সাধারন সম্পাদক,ছোনগাছা ইউনিয়ন যুবদল ।

মোঃ জুয়েল, আহ্বায়ক, ওলামা দল সিরাজগঞ্জ সদর থানা।

মোঃ নাজমুল হাসান সভাপতি সদর থানা কৃষক দল ।

এস এম শামীম রেজা ছাত্রনেতা রাজশাহী বিশ্ববিদ্যালয় ।

মাহবুবুর রহমান পান্না, যুগ্ন আহবায়ক জেলা স্বেচ্ছাসেবক দল।

মোঃ মির্জা মহাব্বত, যুগ্ন আহবায়ক জেলা মৎস্যজীবী দল ।

এ সময় আরো উপস্থিত ছিলেন ছোনগাছা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মাসুম মণ্ডল মিলন,ছোনগাছা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ রোমানসহ নবনির্বাচিত নয়টি ওয়ার্ডের নেতাকর্মীরা।

ছোনগাছা ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা নবনির্বাচিত কমিটিকে স্বাগত জানান। সেই সাথে জেলা বিএনপি’র অভিভাবক ও সাবেক মন্ত্রী জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু, জেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাবা রুমানা মাহমুদ, জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব সাইদুর রহমান বাচ্চু, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট ও জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ মকবুল হোসেন চৌধুরীসহ সিরাজগঞ্জ জেলা বিএনপির সকল নেতাকর্মীকে ছোনগাছা ইউনিয়নে নয়টি ওয়ার্ডের সুষ্ঠু ও সুন্দর কমিটি উপহার দেওয়ায় অসংখ্য ধন্যবাদ জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork