
নিজস্ব প্রতিবেদন :
“উৎসব যার যার নিরাপত্তার পাবার অধিকার সবার” এর অংশ হিসেবে কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওনের নির্দেশে, চান্দিনা পৌরসভা ছাত্রদল আহবায়ক মাহাবুবুল আলম দোলনের এর নেতৃত্বে হোন্ডা শোডাউনে ঘুরে ঘুরে পূজা মণ্ডপ পরিদর্শন করেন চান্দিনা পৌর ছাত্রদল নেতারা।
পৌরসভা সাহা পাড়া থেকে যাত্রা শুরু করে একে একে ছায়কোট, হারং ও বেলাশহর মণ্ডপ ঘুরে দেখেন তারা।
এসময় স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মণ্ডপে আগত দর্শনার্থীদের সাথে কুশল বিনিময় করেন ছাত্রদলের নেতৃবৃন্দ।
পৌর ছাত্রদল আহ্বায়ক মাহবুবুল আলম দোলন বলেন— “পূজা উপলক্ষে আসন্ন নির্বাচনকে ঘিরে কিছু কুচক্রী মহল অস্থিরতা তৈরির চেষ্টা করতে পারে। তাই ছাত্রদল সতর্ক রয়েছে, পাশাপাশি সবাইকেও সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।”
শারদীয় দুর্গোৎসবকে ঘিরে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে চান্দিনা পৌর ছাত্রদলের এই উদ্যোগে স্থানীয়রা স্বস্তি প্রকাশ করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদল সদস্য সচিব আবু হানিফ মুন্সী এবিং যুগ্ম আহবায়ক জাকারিয়া ভুইয়া, আনোয়ার গাজি, আসাদুজ্জামান রাসেল,নূর মোহাম্মদ শ্রাবণ, সাজ্জাদ খান, শাহপরান,মহিবুল মানিক,কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক রিয়াজ ভুইয়া,সভাপতি আলাউদ্দিন,সাধারণ সম্পাদক অন্তর সহ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।