1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
বাড়েরা ইউনিয়নে অনুষ্ঠিত হলো লিবারেল ডেমোক্রেটিক পার্টি—(এলডিপি) ত্রি-বার্ষিক সম্মেলন - cumillarswadinsangbad
২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| বিকাল ৫:৩২|
শিরোনামঃ
মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন সুযোগ পেলে ব্রাহ্মণপাড়ার মাধবপুর ইউনিয়নকে উন্নয়নের রোল মডেল করতে চান সাংবাদিক মাহবুবুর রহমান ভূঁইয়া মুরাদনগরের প্রবীণ পত্রিকা হকার নিতাই চন্দ্র সাহার মৃত্যু ব্রাহ্মণপাড়ার মাধবপুর বাসস্ট্যান্ডে সমিতির নামে চাঁদা আদায়ের অভিযোগ চৌদ্দগ্রামের ঐতিহ্যবাহী চিওড়া আছগরিয়া ফাযিল ডিগ্রি মাদরাসার ৭০ বছর পূর্তি উৎসব পালিত দেবীদ্বারে ২দিন ব‍্যাপী জাগুয়ার ডে- ক‍্যাম্প অনুষ্ঠিত *গুণবতীতে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল: ট্রাইবেকারে কুমিল্লার কাছে হারলো নোয়াখালী  বরুড়ায় বৃদ্ধ দর্জির গলাকাটা মরদেহ উদ্ধার আকস্মিক স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন সরেজমিনে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন “চান্দিনায় গভীর রাতে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই, অগ্নিসংযোগের অভিযোগে রহস্য ঘনীভূত

বাড়েরা ইউনিয়নে অনুষ্ঠিত হলো লিবারেল ডেমোক্রেটিক পার্টি—(এলডিপি) ত্রি-বার্ষিক সম্মেলন

Reporter Name
  • Update Time : শুক্রবার, সেপ্টেম্বর ৫, ২০২৫,
  • 434 Time View
বাড়েরা ইউনিয়নে অনুষ্ঠিত হলো লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ত্রি-বার্ষিক সম্মেলন

মোঃ আবুল খায়ের কুমিল্লা প্রতিনিধি :

৫ই সেপ্টেম্বর শুক্রবার বিকেলে কুমিল্লা চান্দিনা উপজেলার বাড়েরা ইউনিয়নে বাড়েরা হাইস্কুল মাঠ প্রাঙ্গণে লেবার এল ডেমোক্রেটিক পার্টি এলডিপির ত্রি-বার্ষিক সম্মেলন আয়োজন করা হয়।

লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি’র মহাসচিব সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ বলেন- যারা এখনও পাকিস্তানের স্লোগান দিচ্ছে তারা ’৭১-এ রাজাকার ছিলো।

‘আমাদের দেশে এখনো কিছু মানুষ আছে যারা পাকিস্তানের স্লোগান দেয়। তারা কখনো স্বাধীনতা চায়নি। তারা ১৯৭১ এ রাজাকার ছিলো। জামায়াতে ইসলামী একমাত্র দল যারা মুক্তিযুদ্ধের সময় রাজাকার, আল বদর, আল শামস বাহিনী গঠন করে স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়েছিলো। তারা মা-বোনদের ধরে নিয়ে পাকিস্তানী ক্যাম্পে দিয়ে আসতো। মুক্তিবাহিনীর খবর হানাদারদের কাছে পৌঁছে দিতো।’ বাড়েরা ইউনিয়ন এলডিপি’র ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন- জামায়াতে ইসলামী নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। তাদের কারণে আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন বন্ধ হবে না। তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে শেখ হাসিনা সারা জীবন ক্ষমতায় মসনদে বসে থাকতে চেয়েছিলো। জনগণ তা হতে দেয়নি।

বর্তমান সরকারের সমালোচনা করে সাবেক এই প্রতিমন্ত্রী বলেন- এই সরকার দেশ পরিচালনায় সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। আমরা এই সরকারকে সর্বাত্মক সাহায্য করছি যেন একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে পারে। এর মধ্য দিয়ে জনগণের দ্বারা নির্বাচিত সরকারের নিকট ক্ষমতা হস্তান্তর করতে পারে।

সম্মেলনে বাড়েরা ইউনিয়ন এলডিপি’র সভাপতি অধ্যাপক রুহুল আমিন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন- চান্দিনা উপজেলা এলডিপি’র সভাপতি একেএম শামসুল হক মাস্টার, এলডিপি’র কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যক্ষ আবুল কাশেম, উপজেলা এলডিপি’র সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু তাহের. সাংগঠনিক সম্পাদক শাহজাহান সিরাজ।

ইউনিয়ন গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল সভাপতি ফরহাদ হোসেনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন- উপজেলা গণতান্ত্রিক কৃষক দল সভাপতি মোয়াজ্জেম হোসেন ভূইয়া, উপজেলা গণতান্ত্রিক যুবদল সভাপতি প্রভাষক সাইফুল ইসলাম বাবর, এলডিপি নেতা সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন কালা, পৌর গণতান্ত্রিক ছাত্রদল সভাপতি মো. সাজ্জাদ হোসেন প্রমুখ।

সম্মেলনে বাড়েরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন কালাকে সভাপতি, আবু তাহেরকে সাধারণ সম্পাদক, দুলাল হোসেন কে সাংগঠনিক সম্পাদক করে বাড়েরা ইউনিয়ন এলডিপি’র ও মো. রয়েল মিয়া রাফি কে সভাপতি, আবদুল্লাহ্ আল মামুনকে সাধারণ সম্পাদক করে বাড়েরা ইউনিয়ন গণতান্ত্রিক যুবদল এবং মো. ফরহাদ হোসেনকে সভাপতি, নশু মিয়াকে সাধারণ সম্পাদক করে বাড়েরা ইউনিয়ন গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল এছাড়া আবু কালাম কে সভাপতি, শাহিন মেম্বারকে সাধারণ সম্পাদক করে বাড়েরা ইউনিয়ন গণতান্ত্রিক কৃষক দল ও রাসেল মাহমুদকে সভাপতি, আলাউদ্দিন কে সাধারণ সম্পাদক করে বাড়েরা ইউনিয়ন গণতান্ত্রিক ছাত্রদল এর ১০১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।

সম্মেলনকে ঘিরে মাঠ প্রাঙ্গণে ছিল উৎসবের আমেজ। বিশাল মিছিল নিয়ে নেতাকর্মীরা সম্মেলনে যোগ দেন। পুরো মাঠ মুখরিত হয়ে ওঠে “রেদোয়ান ভাই, রেদোয়ান ভাই” স্লোগানে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork