1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
বরুড়া চিতড্ডা ইউনিয়নের মো:পুর লোনা গ্রামে ধানের শীষ প্রতীকে গণসংযোগ - cumillarswadinsangbad
২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| বিকাল ৫:৩১|
শিরোনামঃ
মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন সুযোগ পেলে ব্রাহ্মণপাড়ার মাধবপুর ইউনিয়নকে উন্নয়নের রোল মডেল করতে চান সাংবাদিক মাহবুবুর রহমান ভূঁইয়া মুরাদনগরের প্রবীণ পত্রিকা হকার নিতাই চন্দ্র সাহার মৃত্যু ব্রাহ্মণপাড়ার মাধবপুর বাসস্ট্যান্ডে সমিতির নামে চাঁদা আদায়ের অভিযোগ চৌদ্দগ্রামের ঐতিহ্যবাহী চিওড়া আছগরিয়া ফাযিল ডিগ্রি মাদরাসার ৭০ বছর পূর্তি উৎসব পালিত দেবীদ্বারে ২দিন ব‍্যাপী জাগুয়ার ডে- ক‍্যাম্প অনুষ্ঠিত *গুণবতীতে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল: ট্রাইবেকারে কুমিল্লার কাছে হারলো নোয়াখালী  বরুড়ায় বৃদ্ধ দর্জির গলাকাটা মরদেহ উদ্ধার আকস্মিক স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন সরেজমিনে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন “চান্দিনায় গভীর রাতে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই, অগ্নিসংযোগের অভিযোগে রহস্য ঘনীভূত

বরুড়া চিতড্ডা ইউনিয়নের মো:পুর লোনা গ্রামে ধানের শীষ প্রতীকে গণসংযোগ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬,
  • 297 Time View
বরুড়ায় বিএনপি মনোনীত প্রার্থী জাকারিয়া তাহের সুমনের নির্বাচনী প্রচারণায় জনসমাগম

বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি :

কুমিল্লার বরুড়া উপজেলার ০৬ নম্বর চিতড্ডা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মো:পুর লোনা গ্রামে ধানের শীষ প্রতীকের পক্ষে বিএনপি মনোনীত প্রার্থী জাকারিয়া তাহের সুমন-এর নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

প্রচারণাকালে সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। এলাকাজুড়ে ভোটারদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করে।

গণসংযোগে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, জাকারিয়া তাহের সুমন বিপুল ভোটে বিজয়ী হয়ে সংসদে প্রতিনিধিত্ব করবেন। তারা আরও দাবি করেন, এই আসনে ধানের শীষ প্রতীকই সর্বোচ্চ ভোট পেয়ে বিজয় অর্জন করবে। এ সময় তারা বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়েও নিজেদের মতামত প্রকাশ করেন।

গণসংযোগে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা আনোয়ার হোসেন রানা। এছাড়াও অংশ নেন চিতড্ডা ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ডের সেক্রেটারি মোস্তফা মেম্বার, সাবেক ১ নম্বর ওয়ার্ড যুবদল সভাপতি মজিবুর রহমান, ৬ নম্বর চিতড্ডা ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি শাহপরান, এবং ১ নম্বর ওয়ার্ড ছাত্রদল সভাপতি আবু সুফিয়ানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

প্রচারণাকালে নেতৃবৃন্দ এলাকার জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আসন্ন নির্বাচন নিয়ে আলোচনা করেন। তারা বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে মানুষ পরিবর্তন চায় এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস রাখে।

এ সময় স্থানীয় নেতাকর্মীরা নির্বাচনী কার্যক্রমকে আরও গতিশীল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork