1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
ফেব্রুয়ারিতে নির্বাচন বানচাল করতে পিআর পদ্ধতির দাবিতে মাঠে নেমেছে একটি গোষ্ঠী : বিএনপি নেতা সাদিকুর রহমান - cumillarswadinsangbad
২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| সন্ধ্যা ৬:৩৯|
শিরোনামঃ
মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন সুযোগ পেলে ব্রাহ্মণপাড়ার মাধবপুর ইউনিয়নকে উন্নয়নের রোল মডেল করতে চান সাংবাদিক মাহবুবুর রহমান ভূঁইয়া মুরাদনগরের প্রবীণ পত্রিকা হকার নিতাই চন্দ্র সাহার মৃত্যু ব্রাহ্মণপাড়ার মাধবপুর বাসস্ট্যান্ডে সমিতির নামে চাঁদা আদায়ের অভিযোগ চৌদ্দগ্রামের ঐতিহ্যবাহী চিওড়া আছগরিয়া ফাযিল ডিগ্রি মাদরাসার ৭০ বছর পূর্তি উৎসব পালিত দেবীদ্বারে ২দিন ব‍্যাপী জাগুয়ার ডে- ক‍্যাম্প অনুষ্ঠিত *গুণবতীতে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল: ট্রাইবেকারে কুমিল্লার কাছে হারলো নোয়াখালী  বরুড়ায় বৃদ্ধ দর্জির গলাকাটা মরদেহ উদ্ধার আকস্মিক স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন সরেজমিনে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন “চান্দিনায় গভীর রাতে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই, অগ্নিসংযোগের অভিযোগে রহস্য ঘনীভূত

ফেব্রুয়ারিতে নির্বাচন বানচাল করতে পিআর পদ্ধতির দাবিতে মাঠে নেমেছে একটি গোষ্ঠী : বিএনপি নেতা সাদিকুর রহমান

Reporter Name
  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ২২, ২০২৫,
  • 293 Time View
ফেব্রুয়ারিতে নির্বাচন বানচাল করতে পিআর পদ্ধতির দাবিতে মাঠে নেমেছে একটি গোষ্ঠী : বিএনপি নেতা সাদিকুর রহমান

আলি হোসেন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা বিএনপির সাবেক সদস্য মো. সাদিকুর রহমান বলেছেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে অর্ন্তবর্তীকালীন সরকার ঘোষিত নির্বাচনকে বানচাল করার জন্য একটি গোষ্ঠী উঠে পড়ে নেমেছে। গত ১৭ বছরে কোন আন্দোলন-সংগ্রামে না থাকলে ২০২৪ সালের ০৫ আগস্টের পর থেকে নির্বাচনকে বানচাল করার জন্য মাঠে নেমে পড়েছে। পিআর পদ্ধতির নামে যে আন্দোলনের ডাক দেয়া হয়েছে, এদেশের জনগণ তা খাবে না এবং তা প্রত্যাহার করেছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের রানিহাটি বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে তিনি এসব মন্তব্য করেন।

এসময় তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুস ফেব্রুয়ারিতে যে নির্বাচনের ঘোষণা দিয়েছেন, এদেশের জনগণ তা বাস্তবায়ন দেখতে চাই। আমরা আশাবাদী, নির্দিষ্ট সময়ের মধ্যেই জাতীয় নির্বাচন হবে ইনশাআল্লাহ। আর তাই সুখী সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গড়তে তারেক রহমান ঘোষিত ৩১ দফা নিয়ে আমরা মানুষের দ্বারে দ্বারে ছুটে বেড়াচ্ছি।

সাবেক ছাত্রনেতা সাদিকুর রহমান বলেন, দেশের জনগণের ভোটে আগামীতে তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হলে দেশে ৩১ দফার প্রতিফলন ঘটানো হবে। ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের কারনে দীর্ঘদিন দেশের বাইরে থাকলেও আমরা আশাবাদী শীঘ্রই তিনি দেশে ফিরবেন। তার দেয়া রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা আলোকে দেশ গড়তে চাই। এলক্ষ্যে গ্রামে বাজারে পাড়া মহল্লায় জনসাধারণকে অবহিত করতে ৩১ দফা বিশিষ্ট লিফলেট বিতরণ করা হচ্ছে। ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork