
অদ্য ১৬/০৭/২০২৬ ইং তারিখ সকাল অনুমান ১১:০০ ঘটিকায় কচুয়া থানাধীন ০১নং সাচার ইউনিয়ন পরিষদের ০৯নং ওয়ার্ডের কান্দিরপাড় এলাকায় মনির চেয়ারম্যানের বাড়ির সামনে পাকা রাস্তার উপর পারিবারিক/ব্যক্তিগত বিরোধের জের ধরে রোকসানা আক্তার (৩০)-কে তার প্রাক্তন স্বামী আবুল কালাম ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম করে।
স্থানীয় লোকজন আহত রোকসানা আক্তারকে উদ্ধার করে প্রথমে সাচার রেনেসা হাসপাতালে নিয়ে যায়। পরবর্তীতে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্স/ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ভিকটিম ও আসামীর মধ্যে দীর্ঘদিন পূর্বে বিবাহ হয়েছিল। পরবর্তীতে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে এবং ভিকটিম পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বের পারিবারিক বিরোধ ও ক্ষোভের জেরে আসামি এ ঘটনা ঘটায়।
ঘটনার সংবাদ পেয়ে কচুয়া থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে অভিযুক্ত আবুল কালামকে গ্রেফতার করে।
বর্তমান অবস্থা: এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।