1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
দাউদকান্দিতে মহাসড়কে গাড়িচাপায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর - cumillarswadinsangbad
১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শুক্রবার| রাত ১২:০৮|
শিরোনামঃ
মেয়াদোত্তীর্ণ অ্যান্টিবায়োটিক বিক্রির অভিযোগে চান্দিনায় দত্ত ফার্মেসিকে লাখ টাকা জরিমানা ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৯ মুরাদনগরে দুর্গাপূজা ঘিরে বিএনপির মতবিনিময় সভা কোটি টাকার ঘুষ ও অনিয়মের অভিযোগ চান্দিনায় মেয়র প্রার্থী নূরুল ইসলাম মুন্সির সঙ্গে বিএনপির মূল দলের নেতা বাদলের নেতৃত্বে ৪নং ওয়ার্ডের নেতাকর্মীদের যোগদান দাউদকান্দিতে মহাসড়কে গাড়িচাপায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর জীবন রক্ষায় দুর্যোগের ঝুঁকি হ্রাস ও গৃহভিত্তিক প্রস্তুতি গড়ে তুলত সচেতনতামূলক মহড়া ময়মনসিংহ বিভাগীয় উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত সাম্প্রতিক কুমিল্লায় ঘটে যাওয়া দুই’টি ঘটনায় অভিভাবকসহ সর্বত্রই আতঙ্কিত ও চিন্তিত দেবীদ্বারে দিনমজুর হত্যা মামলায় দিনমজুরের যাবজ্জীবন

দাউদকান্দিতে মহাসড়কে গাড়িচাপায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর

Reporter Name
  • Update Time : বুধবার, অক্টোবর ১৪, ২০২৬,
  • 17 Time View

দাউদকান্দিতে মহাসড়কে গাড়িচাপায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর

মোঃ মেহেদী হাসান, কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি :

কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাত যানবাহনের চাপায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোরে উপজেলার গৌরীপুর ইউনিয়নের হরিপুর মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন দাউদকান্দি উপজেলার জিংলাতলী গ্রামের পূর্বপাড়ার মৃত খলিল মিয়ার ছেলে নজির মিয়া (৬০) ও তাঁর স্ত্রী ঝরনা বেগম (৫২)।

স্থানীয় সূত্রে জানা গেছে, দরিদ্র এই দম্পতি গ্রামবাসীর সাহায্য-সহযোগিতায় জীবিকা নির্বাহ করতেন। মঙ্গলবার ফজরের নামাজ শেষে প্লাস্টিকের বোতল কুড়ানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন তাঁরা। হাঁটতে হাঁটতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হরিপুর মসজিদের সামনে পৌঁছালে দ্রুতগতির একটি অজ্ঞাত যানবাহন তাঁদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় ইউপি সদস্য সোহরাব মেম্বার জানান, দুর্ঘটনার কয়েক ঘণ্টা পর অন্য পথচারীরা মহাসড়কের পাশে তাঁদের রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাঁদের পরিচয় শনাক্ত করে এলাকাবাসীকে খবর দেওয়া হয়। এরপর গ্রামবাসী মরদেহ দুটি উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

তিনি আরও জানান, বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। পরে বেলা ১১টার দিকে মরদেহ দুটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রেমদাস রায় বলেন, অজ্ঞাত যানবাহনের চাপায় স্বামী-স্ত্রীর মৃত্যুর খবর তাঁরা পেয়েছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা মরদেহ দুটি বাড়িতে নিয়ে যান। ঘাতক যানবাহনটি শনাক্ত করতে মহাসড়কের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork