1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
তারেক রহমানের ৩১ দফা দাবি নিয়ে ধানের শীষের জন্য ভোট চাইতে মাঠে সিরাজগঞ্জ জেলা বিএনপির নেতা মির্জা মোস্তফা জামান - cumillarswadinsangbad
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| সকাল ৯:২৩|
শিরোনামঃ
বরুড়ায় ছাত্র যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক আটক: রণক্ষেত্র এলাকা, পুলিশসহ আহত কয়েকজন ইডিসিএল ঘিরে অস্থিতিশীলতার অভিযোগ উৎপাদন ব্যাহত ও কর্মপরিবেশ নষ্টের মাধাইয়ায় ‘মাদককে না বলুন’ কর্মসূচি, শিক্ষার্থী-ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের বিলম্ব উচিত নয়: আহমেদ আবু জাফর হোমনায় এক সপ্তাহে কয়েক স্থানে চুরি; রেহাই পেল না প্রতিবন্ধীর টং দোকানও তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অবহিতকরণ সভা মাদক কারবারিদের সঙ্গে যোগসাজশের অভিযোগে চাঞ্চল্য, তদন্তের দাবি ছত্রখিল পুলিশ ফাঁড়িকে ঘিরে চিরবিদায় কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক কুমিল্লার দাউদকান্দিতে বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ১ হোমনা থানার হেফাজত থেকে হ্যান্ডকাফ পরা মাদক মামলার আসামির পালানোর চেষ্টা, তিতাস নদীতে ঝাঁপ; স্থানীয়দের সহায়তায় পুনরায় আটক

তারেক রহমানের ৩১ দফা দাবি নিয়ে ধানের শীষের জন্য ভোট চাইতে মাঠে সিরাজগঞ্জ জেলা বিএনপির নেতা মির্জা মোস্তফা জামান

Reporter Name
  • Update Time : বুধবার, আগস্ট ২০, ২০২৫,
  • 201 Time View
তারেক রহমানের ৩১ দফা দাবি নিয়ে ধানের শীষের জন্য ভোট চাইতে মাঠে সিরাজগঞ্জ জেলা বিএনপির নেতা মির্জা মোস্তফা জামান

মোঃ জাহিদুল হক জাহিদ, সিরাজগঞ্জ:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবি এবং ধানের শীষের জন্য ভোট পেতে জনগণের মাঝে তুলে ধরতে সিরাজগঞ্জ জেলা বিএনপি’র পক্ষ থেকে মাঠে নেমেছে বিএনপির এই নেতা।

এরই অংশ হিসেবে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামানের উদ্যোগে বুধবার (২০ আগস্ট) দুপুর ২টায় শহরের বড়বাজার ও এসএস রোডস্থ সাধারণ মানুষ, দোকানকার, ছাত্র-ছাত্রী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে এলাকায় প্রায় পাঁচ হাজার লিফলেট বিতরণ করা হয়।

লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিলন ইসলাম খান, জেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক বিএনপি নেতা নিয়ামুল হাকিম সাজু, জেলা বিএনপির অন্যতম সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আসলাম উদ্দিন, ছাত্র বিষয়ক সম্পাদক খোরশেদ আলম মিন্টু, সহ-প্রচার সম্পাদক জিন্নাহ সরদার, বিএনপি নেতা আশরাফুল ইসলাম, মোঃ শাহিন রেজা এবং
জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আকাশ খন্দকার, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তাইবুল হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সোহেল রানা হামিদ, জাকির হোসেন, জাসাস নেতা আরিফুল ইসলাম, জেলা শ্রমিক নেতা হানিফ, মোঃ বাবলু, মোঃ মাসুদ, যুবনেতা রিপন, অলি প্রমুখ।।

নেতৃবৃন্দ জানান, দেশের জনগণের মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা দাবি ঘরে ঘরে পৌঁছে দিতে এবং ধানের শীষে ভোট চাইতে তারা অব্যাহতভাবে মাঠে থাকবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork