1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
তরুণ সাংবাদিকদের ঐক্যবদ্ধ করতে ‘বাংলাদেশ তরুণ সাংবাদিক ইউনিয়ন’ - cumillarswadinsangbad
১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| রাত ৯:০৭|
শিরোনামঃ
ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৯ মুরাদনগরে দুর্গাপূজা ঘিরে বিএনপির মতবিনিময় সভা কোটি টাকার ঘুষ ও অনিয়মের অভিযোগ চান্দিনায় মেয়র প্রার্থী নূরুল ইসলাম মুন্সির সঙ্গে বিএনপির মূল দলের নেতা বাদলের নেতৃত্বে ৪নং ওয়ার্ডের নেতাকর্মীদের যোগদান দাউদকান্দিতে মহাসড়কে গাড়িচাপায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর জীবন রক্ষায় দুর্যোগের ঝুঁকি হ্রাস ও গৃহভিত্তিক প্রস্তুতি গড়ে তুলত সচেতনতামূলক মহড়া ময়মনসিংহ বিভাগীয় উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত সাম্প্রতিক কুমিল্লায় ঘটে যাওয়া দুই’টি ঘটনায় অভিভাবকসহ সর্বত্রই আতঙ্কিত ও চিন্তিত দেবীদ্বারে দিনমজুর হত্যা মামলায় দিনমজুরের যাবজ্জীবন ময়মনসিংহ কোতয়ালী মডেল থানার ১নং ফাঁড়ির ইনচার্জ মোঃ মহিউদ্দিন সম্মাননা পুরস্কারে ভূষিত

তরুণ সাংবাদিকদের ঐক্যবদ্ধ করতে ‘বাংলাদেশ তরুণ সাংবাদিক ইউনিয়ন’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬,
  • 20 Time View
‘বাংলাদেশ তরুণ সাংবাদিক ইউনিয়ন’-এর আত্মপ্রকাশ, নেতৃত্বে কাশেদুর, শাহিন ও ওলিউল্লাহ

মোঃ তুহিন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

নবীন ও উদ্যমী সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের অঙ্গীকার নিয়ে আত্মপ্রকাশ করেছে ‘বাংলাদেশ তরুণ সাংবাদিক ইউনিয়ন’। সংগঠনটির সর্বসম্মত সিদ্ধান্তে ১২ সদস্যবিশিষ্ট একটি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ডা. মো. কাশেদুর রহমান, যিনি দৈনিক কালের ছবির স্টাফ রিপোর্টার। নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক জনতার জমিনের স্টাফ রিপোর্টার মো. শাহিন এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের সাংবাদিক মো. ওলিউল্লাহ।

কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন—সহসভাপতি মো. মতিন (জেলা প্রতিনিধি, নওগাঁ, বিআরডি নিউজ), সহসাধারণ সম্পাদক মাহমুদুর রহমান খান (শেয়ারহোল্ডার, বিআরডি নিউজ), সাংগঠনিক সম্পাদক মো. তুহিন (দৈনিক আলোর দিগন্ত), অর্থ সম্পাদক মো. মাহমুদুল হক (দৈনিক অভয়নগর), দপ্তর সম্পাদক মো. পারভেজ (বিশেষ প্রতিনিধি, বিআরডি নিউজ), সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. মাজিদুল ইসলাম (ইনসাফ টাইমস ২৪) এবং আইন বিষয়ক সম্পাদক মো. নয়ন আলী (প্রতিদিনের রাজশাহী)।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মো. সুজন আলী (দৈনিক আলোকিত সকাল) ও মো. সুমন সরদার (দৈনিক আমার সংগ্রাম)।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও নবনির্বাচিত নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, বাংলাদেশ তরুণ সাংবাদিক ইউনিয়ন নবীন সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষা, পেশাগত মানোন্নয়ন, পারস্পরিক ঐক্য এবং কল্যাণে কার্যকর ভূমিকা রাখবে। পাশাপাশি সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা জোরদার করতে সংগঠনটি কাজ করবে বলে তারা প্রত্যাশা ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork