1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
চান্দিনায় হারং উচ্চ বিদ্যালয়ে বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে কর্মী সমাবেশ ও আলোচনা সভা - cumillarswadinsangbad
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| বিকাল ৫:৫১|
শিরোনামঃ
প্রবাসীর বাড়িতে হামলা, মৃত্যুশয্যায় বৃদ্ধ বাবা-মা কুমিল্লা প্রেসক্লাবে আজ নেতৃত্বের লড়াই, ভোটের অপেক্ষায় সাংবাদিক সমাজ ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ১৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার বরুড়ায় ছাত্র যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক আটক: রণক্ষেত্র এলাকা, পুলিশসহ আহত কয়েকজন ইডিসিএল ঘিরে অস্থিতিশীলতার অভিযোগ উৎপাদন ব্যাহত ও কর্মপরিবেশ নষ্টের মাধাইয়ায় ‘মাদককে না বলুন’ কর্মসূচি, শিক্ষার্থী-ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের বিলম্ব উচিত নয়: আহমেদ আবু জাফর হোমনায় এক সপ্তাহে কয়েক স্থানে চুরি; রেহাই পেল না প্রতিবন্ধীর টং দোকানও তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অবহিতকরণ সভা মাদক কারবারিদের সঙ্গে যোগসাজশের অভিযোগে চাঞ্চল্য, তদন্তের দাবি ছত্রখিল পুলিশ ফাঁড়িকে ঘিরে

চান্দিনায় হারং উচ্চ বিদ্যালয়ে বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে কর্মী সমাবেশ ও আলোচনা সভা

Reporter Name
  • Update Time : শনিবার, আগস্ট ২৩, ২০২৫,
  • 244 Time View
চান্দিনায় হারং উচ্চ বিদ্যালয়ে বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে কর্মী সমাবেশ ও আলোচনা সভা

মোঃ আবুল খায়ের, কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার চান্দিনা উপজেলার হারং উচ্চ বিদ্যালয় মাঠে রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কর্মী সমাবেশ ও আলোচনা সভা হয়।

শুক্রবার (২২ আগস্ট) বিকেলে চান্দিনা উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যানারে অনুষ্ঠিত কর্মী সমাবেশে কুমিল্লা উত্তর জেলা কৃষকদল যুগ্ম-আহ্বায়ক মো. সফিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন- জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি আ.ন.ম ইব্রাহীম খলিলুর রহমান (ভিপি ইব্রাহীম)। প্রধান অতিথি বলেন- বিএনপিতে শুধু তিনজন মানুষ অপরিহার্য। বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানা দেশ নায়ক তারেক রহমান। সাবেক ও বর্তমান নবীণ এবং প্রবীণের সমন্বয়ে কমিটি গঠনের মধ্য দিয়ে দলকে সুসংহত করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথির বক্তৃতা করেন- জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু, বিজ্ঞাপন ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী কাজী শাখাওয়াত হোসেন, ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক মো. আবদুল্লাহ্ আল নাঈম, কুমিল্লা উত্তর জেলা কৃষকদল সভাপতি মো. মজিবুর রহমান। প্রধান আলোচক হিসেবে বক্তৃতা করেন- ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মোফাজ্জাল হোসেন বশির।

কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দল যুগ্ম-আহ্বায়ক মো. মনজুরুল আলম মঞ্জু’র সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন- চান্দিনা উপজেলা বিএনপি’র সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল মান্নান, চান্দিনা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি কাইয়ুম খাঁন, চান্দিনা উপজেলা যুবদল যুগ্ম-আহ্বায়ক শাহজালাল প্রধান, উপজেলা স্বেচ্ছাসেবক দল যুগ্ম-আহ্বায়ক পারভেজ আহম্মেদ শিমুল, কুমিল্লা উত্তর জেলা কৃষকদল যুগ্ম-আহ্বায়ক নূরুল ইসলাম ভূইয়া, কাতার বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক বাবুল গাজী, পৌর স্বেচ্ছাসেবক দল যুগ্ম-আহ্বায়ক মো. জোবায়ের আহাম্মদ সুমন, মেহেদী হাসান মানিক, জেলা তাঁতী দলের যুগ্ম-আহ্বায়ক মাসুদ রানা, সদস্য সচিব জসিম উদ্দিন, উপজেলা তাঁতী দল আহ্বায়ক আবুল বাশার মেম্বার, সদস্য সচিব জসিম উদ্দিন, পৌর তাঁতী দল আহ্বায়ক বাদল সরকার সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork