1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
চান্দিনায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা - cumillarswadinsangbad
৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ৩:৪৪|
শিরোনামঃ
চান্দিনায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মারুতি গাড়ির ধাক্কায় অজ্ঞাত নারী নিহত কাজ না করেই বিল উত্তোলনের অভিযোগ: হোমনা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ লাখ ২৮ হাজার টাকার অনিয়মের অভিযোগ কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার নতুন ওসি রকিবুল ইসলাম হোমনায় পুলিশের অভিযানে প্রাইভেটকারে মিলল ২০ কেজি গাঁজা, আটক মাদক কারবারি চান্দিনায় স্বাস্থ্যখাতে বড় সুখবর ৫০ থেকে ১০০ শয্যায় উন্নীত হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চান্দিনায় পুলিশের বিশেষ অভিযান মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেফতার ৩ ঈদুল আজহা উপলক্ষে হোমনায় অসহায় মানুষের পাশে এমপি সেলিম ভূঁইয়া চান্দিনায় ঈদুল আযহা উপলক্ষে দুস্থদের মাঝে ১০ লক্ষ টাকার আর্থিক সহায়তা বিতরণ- প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অনুদানে উপকৃত নিম্ন আয়ের পরিবার চান্দিনায় পুলিশের বিশেষ অভিযান 🚨 মাদকসেবী ও পেশাদার চোরসহ গ্রেফতার ৩ জন

চান্দিনায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা

Reporter Name
  • Update Time : বুধবার, মে ২৭, ২০২৬,
  • 33 Time View
“জিয়ার আদর্শে ঐক্যবদ্ধ হয়ে তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাবে বাংলাদেশ” — ড. রেদোয়ান আহমেদ

এম এ খায়ের ইমন, কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার চান্দিনায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষে বিএনপির এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ মে) বিকেল ৫টায় চান্দিনা রেদোয়ান আহমেদ বিশ্ববিদ্যালয় কলেজ মিলনায়তনে এ সভার আয়োজন করেন চারবারের নির্বাচিত সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী ড. রেদোয়ান আহমেদ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. রেদোয়ান আহমেদ বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তার অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। আমরা তার আদর্শের সৈনিক। তার সুযোগ্য সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে ইনশাআল্লাহ।”

তিনি আগামী ৩১ মে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করার জন্য বিএনপির চান্দিনা উপজেলা শাখা, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

সভায় বিএনপির উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় আসন্ন কর্মসূচি সফল করতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।

সভা শেষে উপস্থিত সকল নেতা-কর্মীদের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানান ড. রেদোয়ান আহমেদ এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork