1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
চান্দিনায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত - cumillarswadinsangbad
২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| বিকাল ৫:৩৩|
শিরোনামঃ
মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন সুযোগ পেলে ব্রাহ্মণপাড়ার মাধবপুর ইউনিয়নকে উন্নয়নের রোল মডেল করতে চান সাংবাদিক মাহবুবুর রহমান ভূঁইয়া মুরাদনগরের প্রবীণ পত্রিকা হকার নিতাই চন্দ্র সাহার মৃত্যু ব্রাহ্মণপাড়ার মাধবপুর বাসস্ট্যান্ডে সমিতির নামে চাঁদা আদায়ের অভিযোগ চৌদ্দগ্রামের ঐতিহ্যবাহী চিওড়া আছগরিয়া ফাযিল ডিগ্রি মাদরাসার ৭০ বছর পূর্তি উৎসব পালিত দেবীদ্বারে ২দিন ব‍্যাপী জাগুয়ার ডে- ক‍্যাম্প অনুষ্ঠিত *গুণবতীতে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল: ট্রাইবেকারে কুমিল্লার কাছে হারলো নোয়াখালী  বরুড়ায় বৃদ্ধ দর্জির গলাকাটা মরদেহ উদ্ধার আকস্মিক স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন সরেজমিনে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন “চান্দিনায় গভীর রাতে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই, অগ্নিসংযোগের অভিযোগে রহস্য ঘনীভূত

চান্দিনায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, নভেম্বর ৩০, ২০২৫,
  • 598 Time View
চান্দিনায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

এম এ খায়ের ইমন, কুমিল্লা প্রতিনিধি:

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় কুমিল্লার চান্দিনা উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মীদের উপস্থিতিতে আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপি এবং চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি আতিকুর আলম শাওন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী আরশাদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মো. আলমগীর খান,সাবেক উপজেলা যুবদল আহ্বায়ক মাওলানা আবুল খায়ের, পৌরসভা যুবদল আহ্বায়ক হাজী নূরুল ইসলাম মুন্সী, উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি ডা. সাইফুল্লাহ বাপ্পি, পৌরসভা সেচ্ছাসেবক দল সভাপতি ফারুক খান,সাধারণ সম্পাদক ইকরামুজ্জামান শান্ত, উপজেলা ছাত্রদল আহ্বায়ক শরীফ খান, পৌরসভা ছাত্রদল আহ্বায়ক মাহবুব আলম দোলন এবং সদস্য সচিব আবু হানিফ মুন্সী।এ ছাড়া বিএনপির উপজেলা ও পৌরসভার অসংখ্য নেতা–কর্মী দোয়া মাহফিলে অংশ নেন।

দোয়া ও মিলাদে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু এবং জাতির শান্তি, সমৃদ্ধির জন্য বিশেষ মোনাজাত করা হয়, আয়োজন শেষে উপস্থিত সবার মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork