1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
চাঁপাইনবাবগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস চলাকালে দু’পক্ষের বাকবিতণ্ডা - cumillarswadinsangbad
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ১০:৩১|
শিরোনামঃ
প্রবাসীর বাড়িতে হামলা, মৃত্যুশয্যায় বৃদ্ধ বাবা-মা কুমিল্লা প্রেসক্লাবে আজ নেতৃত্বের লড়াই, ভোটের অপেক্ষায় সাংবাদিক সমাজ ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ১৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার বরুড়ায় ছাত্র যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক আটক: রণক্ষেত্র এলাকা, পুলিশসহ আহত কয়েকজন ইডিসিএল ঘিরে অস্থিতিশীলতার অভিযোগ উৎপাদন ব্যাহত ও কর্মপরিবেশ নষ্টের মাধাইয়ায় ‘মাদককে না বলুন’ কর্মসূচি, শিক্ষার্থী-ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের বিলম্ব উচিত নয়: আহমেদ আবু জাফর হোমনায় এক সপ্তাহে কয়েক স্থানে চুরি; রেহাই পেল না প্রতিবন্ধীর টং দোকানও তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অবহিতকরণ সভা মাদক কারবারিদের সঙ্গে যোগসাজশের অভিযোগে চাঞ্চল্য, তদন্তের দাবি ছত্রখিল পুলিশ ফাঁড়িকে ঘিরে

চাঁপাইনবাবগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস চলাকালে দু’পক্ষের বাকবিতণ্ডা

Reporter Name
  • Update Time : বুধবার, আগস্ট ৬, ২০২৫,
  • 206 Time View
চাঁপাইনবাবগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস চলাকালে দু’পক্ষের বাকবিতণ্ডা

আলি হোসেন, চাঁপাইনবাবগঞ্জ সদর প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস–২০২৫ উপলক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় দু’পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসনের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জ কালেক্টরেট চত্বরে ‘চাঁপাইনবাবগঞ্জ মঞ্চে’ দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়।

আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুলাই শহীদ পরিবার, আহত জুলাই যোদ্ধা ও সক্রিয় আন্দোলনকারীরা। কর্মসূচির শুরুতে দিবসটির গুরুত্ব তুলে ধরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভিডিও বার্তা প্রদর্শিত হয়। এরপর ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানের চিত্র তুলে ধরা হয় এবং নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। শুরুতে বক্তব্য রাখেন এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. সফিকুল বারী, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল আউয়াল, জুলাই যোদ্ধা আব্দুর রাহিম ও ‘জুলাই কন্যা’ লিমা আখতার।

তবে অনুষ্ঠানটি বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হয় জুলাই যোদ্ধা সাব্বির আহম্মেদের বক্তব্য প্রদানকালে। অভিযোগ রয়েছে, বক্তব্য চলাকালে অপরপক্ষ বাধা প্রদান করে, যার ফলে উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক ও হাতাহাতির সৃষ্টি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার তাৎক্ষণিক হস্তক্ষেপ করেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় পরিস্থিতি স্বাভাবিক করা হয়। পরে আলোচনা সভা পুনরায় শুরু হয়ে নির্ধারিত সময় পর্যন্ত অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী এ কর্মসূচির শেষ অংশে পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork