1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
‎গাইবান্ধায় নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত - cumillarswadinsangbad
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ১০:২৮|
শিরোনামঃ
প্রবাসীর বাড়িতে হামলা, মৃত্যুশয্যায় বৃদ্ধ বাবা-মা কুমিল্লা প্রেসক্লাবে আজ নেতৃত্বের লড়াই, ভোটের অপেক্ষায় সাংবাদিক সমাজ ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ১৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার বরুড়ায় ছাত্র যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক আটক: রণক্ষেত্র এলাকা, পুলিশসহ আহত কয়েকজন ইডিসিএল ঘিরে অস্থিতিশীলতার অভিযোগ উৎপাদন ব্যাহত ও কর্মপরিবেশ নষ্টের মাধাইয়ায় ‘মাদককে না বলুন’ কর্মসূচি, শিক্ষার্থী-ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের বিলম্ব উচিত নয়: আহমেদ আবু জাফর হোমনায় এক সপ্তাহে কয়েক স্থানে চুরি; রেহাই পেল না প্রতিবন্ধীর টং দোকানও তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অবহিতকরণ সভা মাদক কারবারিদের সঙ্গে যোগসাজশের অভিযোগে চাঞ্চল্য, তদন্তের দাবি ছত্রখিল পুলিশ ফাঁড়িকে ঘিরে

‎গাইবান্ধায় নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

Reporter Name
  • Update Time : বুধবার, আগস্ট ৬, ২০২৫,
  • 208 Time View

‎গাইবান্ধায় নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

‎মাহমুদুল হাবিব রিপন, গাইবান্ধা প্রতিনিধি:

‎গাইবান্ধায় মঙ্গলবার দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস। স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে গৌরবোজ্জ্বল এই দিনটি স্মরণে জেলার সর্বস্তরের মানুষ অংশ নেন শ্রদ্ধাঞ্জলি, র‌্যালি, আলোচনা ও সাংস্কৃতিক আয়োজনে।

‎সকালে পৌর পার্কে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শুরু হয় দিনের কর্মসূচি। প্রথমে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ, পুলিশ সুপার নিশাদ এ্যাঞ্জেলা, পৌর প্রশাসক একেএম হেদায়েতুল ইসলামসহ সরকারি কর্মকর্তা ও বিশিষ্টজনেরা। উপস্থিত ছিলেন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

‎এরপর সকাল ১০টায় গাইবান্ধা ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বক্তারা তাদের বক্তব্যে এই দিনের তাৎপর্য তুলে ধরেন এবং শহীদদের আত্মত্যাগ স্মরণ করেন।

‎এ উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত হয় ব্যতিক্রমধর্মী রিকশা র‌্যালি। জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে র‌্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গাইবান্ধা সরকারি কলেজ মাঠে গিয়ে শেষ হয়। র‌্যালিতে ছিল বিভিন্ন স্লোগান, ব্যানার, জাতীয় পতাকা ও ফেস্টুনে সজ্জিত রিকশার বহর।

‎পরে কলেজ মাঠে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা বিপুল চন্দ্র দাস বলেন, জুলাই গণঅভ্যুত্থান আমাদের সাহস ও গণতান্ত্রিক চেতনার প্রতীক। নতুন প্রজন্মকে এই ইতিহাস জানাতে হবে, গর্বের সঙ্গে ধারণ করতে হবে।

‎সভায় আরও বক্তব্য দেন সহকারী কমিশনার সাব্বির আহমেদসহ অন্যান্য অতিথিবৃন্দ।

‎এছাড়া দিবসটি উপলক্ষে জেলার বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন পৃথক পৃথকভাবে মিছিল, আনন্দ শোভাযাত্রা, মানববন্ধন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

‎দিবসজুড়ে জেলা শহরজুড়ে ছিল এক প্রাণবন্ত, গৌরবময় উদ্দীপনা। শহীদদের স্মরণ আর জাতির চেতনায় উজ্জীবিত হয়ে গাইবান্ধাবাসী পালন করেছে স্বাধীনতার পথে এই গুরুত্বপূর্ণ দিনটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork