
মোহাম্মদ আমিনুল ইসলাম
ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে মানবিক উদ্যোগ গ্রহণ করেছেন হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মনছুর। দুর্গম ও পানিবন্দী এলাকায় পৌঁছে তিনি কোমরসমান পানিতে নেমে বন্যাকবলিত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন।
সম্প্রতি ইলশা এলাকার ৭ নম্বর ওয়ার্ডে বন্যার্ত পরিবারের কাছে ত্রাণ পৌঁছে দিতে তিনি নিজেই মাঠে উপস্থিত হন। পানিবন্দী মানুষের ঘরে ঘরে গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার এ উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে।
এ সময় তাঁর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী, কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু এবং বাঁশখালীর প্রতিনিধি হিসেবে বিশিষ্ট সার্ভেয়ার আলহাজ্ব মোহাম্মদ মোক্তার হোসেন। তাঁরা সবাই ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নেন এবং বন্যাকবলিত মানুষের খোঁজখবর নেন।
ত্রাণ বিতরণকালে আলহাজ্ব মনছুর বলেন, দুর্যোগের এই সময়ে মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও নৈতিক দায়িত্ব। যতদিন বন্যার দুর্ভোগ থাকবে, ততদিন সামর্থ্য অনুযায়ী ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে। তিনি সমাজের বিত্তবান ও মানবিক মানুষদেরও বন্যার্তদের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান।
স্থানীয়রা জানান, দুর্গম এলাকায় কোমরসমান পানি অতিক্রম করে সরাসরি মানুষের দোরগোড়ায় খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার এ উদ্যোগ বন্যাকবলিত মানুষের মাঝে স্বস্তি এনে দিয়েছে। তারা চেয়ারম্যান আলহাজ্ব মনছুর ও তাঁর সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মানবিক এই উদ্যোগ প্রমাণ করে, দুর্যোগের সময় জনপ্রতিনিধি ও সমাজের সচেতন ব্যক্তিদের আন্তরিক অংশগ্রহণ অসহায় মানুষের জন্য আশার আলো হয়ে উঠতে পারে।