1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
কুমিল্লায় জুলাই গনঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে জামায়াত ইসলামীর গণমিছিল - cumillarswadinsangbad
২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| দুপুর ১২:২৪|
শিরোনামঃ
ব্রাহ্মণপাড়ার মাধবপুর বাসস্ট্যান্ডে সমিতির নামে চাঁদা আদায়ের অভিযোগ চৌদ্দগ্রামের ঐতিহ্যবাহী চিওড়া আছগরিয়া ফাযিল ডিগ্রি মাদরাসার ৭০ বছর পূর্তি উৎসব পালিত দেবীদ্বারে ২দিন ব‍্যাপী জাগুয়ার ডে- ক‍্যাম্প অনুষ্ঠিত *গুণবতীতে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল: ট্রাইবেকারে কুমিল্লার কাছে হারলো নোয়াখালী  বরুড়ায় বৃদ্ধ দর্জির গলাকাটা মরদেহ উদ্ধার আকস্মিক স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন সরেজমিনে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন “চান্দিনায় গভীর রাতে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই, অগ্নিসংযোগের অভিযোগে রহস্য ঘনীভূত দেবীদ্বারে নিখোঁজের ৩ দিন পর ডোবা থেকে বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার দেবীদ্বারে বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক সহিদুল হকের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

কুমিল্লায় জুলাই গনঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে জামায়াত ইসলামীর গণমিছিল

Reporter Name
  • Update Time : বুধবার, আগস্ট ৬, ২০২৫,
  • 245 Time View

কুমিল্লায় জুলাই গনঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে জামায়াত ইসলামীর গণমিছিল

নিজস্ব প্রতিবেদন:

জুলাই গনঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে কুমিল্লা মহানগরীতে বিশাল গণমিছিল বের করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার(৫ আগস্ট) বিকালে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। গণমিছিলটি নগরীর টাউন হল মাঠ থেকে থেকে শুরু হয়ে প্রধান সড়ক কান্দিরপাড় অতিক্রম করে রাজগন্জ সার্কিট হাউজ হয়ে কান্দিরপাড় এসে গণমিছিলের সমাপ্তি হয়।

জামায়াতে ইসলামী কুমিল্লা নগরীর বিভিন্ন ওয়ার্ড ও ইউনিট থেকে খন্ড খন্ড মিছিল টাউন হল মাঠে গণমিছিলে এসে যোগ দেয়। গণমিছিলের পূর্বে বক্তব্য দেন-কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য প্রার্থী-বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য কাজী দ্বীন মোহাম্মদ।

বক্তারা বলেন, বিগত ২৪ সালের এই দিনে ছাত্র-জনতার মহাজাগরণে তৎকালীন খুনি হাসিনা দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে। বর্তমানে ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করতে খুনি হাসিনা নানা ষড়যন্ত্র করে যাচ্ছেন। বাংলার জনগণ খুনি হাসিনার উপযুক্ত বিচার চান।

স্বৈরাচার শাসক পলাতক শেখ হাসিনা জামায়াত এবং শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করেও মহাজাগরণ ঠেঁকাতে পারেননি। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশে সন্ত্রাসী দল আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের রাজনীতি নিষিদ্ধ করেছে অন্তর্বতীকালীন সরকার।

মিছিল ও কর্মসূচিতে অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে ছিলেন-বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা অঞ্চল পরিচালক আব্দুস সাত্তার,মহানগরীর নায়েবে আমীর অধ্যাপক এমদাদুল হক মামুন,সেক্রেটারি মুহাম্মদ মাহবুবুর রহমান, সহকারী সেক্রেটারি কামারুজ্জামান সোহেল, যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি কাজী নজির আহমেদ অন্যান্যরা।

গণমিছিলটি দাঁড়িপাল্লা মার্কার নির্বাচনী শোডাউনে পরিণত হয়। মিছিলকারীরা বিভিন্ন সাইজের দাঁড়িপাল্লা প্রদর্শন করে। অনেকে বাংলাদেশের জাতীয় পতাকা ও জামায়াতের দলীয় পতাকা বহন করে। খন্ড খন্ড মিছিল নিয়ে আসা নেতাকর্মীরা মাথায় লাল-সবুজের ফিতাও পরিধান করে। গণমিছিলে যোগদানকারীরা নানা শ্লোগানে রাজপথ প্রকম্পিত করে তোলে জামায়াতের কর্মীরা।

উল্লেখযোগ্য স্লোগানের মধ্যে ছিল ‘আল কোরআনের আলো সংসদে জ্বালো’, জুলাইয়ের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, বিচার চাই বিচার চাই গণহত্যার বিচার চাই, ফাঁসি চাই ফাঁসি চাই খুনি হাসিনার ফাঁসি চাই, ফ্যাসিবাদের ঠিকানা এই বাংলায় হবে না, দালালি না রাজপথ রাজপথ রাজপথ, আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ, ভিক্ষা লাগলে ভিক্ষা নে চাঁদাবাজি ছেড়ে দে প্রভৃতি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork