1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
কচুয়ার রাগদৈলে মাদক বিরোধী র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত - cumillarswadinsangbad
২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| সন্ধ্যা ৬:৩৯|
শিরোনামঃ
মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন সুযোগ পেলে ব্রাহ্মণপাড়ার মাধবপুর ইউনিয়নকে উন্নয়নের রোল মডেল করতে চান সাংবাদিক মাহবুবুর রহমান ভূঁইয়া মুরাদনগরের প্রবীণ পত্রিকা হকার নিতাই চন্দ্র সাহার মৃত্যু ব্রাহ্মণপাড়ার মাধবপুর বাসস্ট্যান্ডে সমিতির নামে চাঁদা আদায়ের অভিযোগ চৌদ্দগ্রামের ঐতিহ্যবাহী চিওড়া আছগরিয়া ফাযিল ডিগ্রি মাদরাসার ৭০ বছর পূর্তি উৎসব পালিত দেবীদ্বারে ২দিন ব‍্যাপী জাগুয়ার ডে- ক‍্যাম্প অনুষ্ঠিত *গুণবতীতে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল: ট্রাইবেকারে কুমিল্লার কাছে হারলো নোয়াখালী  বরুড়ায় বৃদ্ধ দর্জির গলাকাটা মরদেহ উদ্ধার আকস্মিক স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন সরেজমিনে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন “চান্দিনায় গভীর রাতে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই, অগ্নিসংযোগের অভিযোগে রহস্য ঘনীভূত

কচুয়ার রাগদৈলে মাদক বিরোধী র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, অক্টোবর ৩, ২০২৫,
  • 497 Time View
কচুয়ার রাগদৈলে মাদক বিরোধী র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃআবু ইউসুফ উদয়, কচুয়া প্রতিনিধি

মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ান, দেশের যুব সমাজকে বাঁচান। এই স্লোগানকে ধারণ করে কচুয়ার রাগদৈলে মাদক বিরোধী র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১ অক্টোবর বুধবার বিকাল ৪:৩০টায় কচুয়া উপজেলার ১নং সাচার ইউনিয়ন এর রাগদৈল বাজারে এ মাদক বিরোধী র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে মাদকের কুফল এবং মাদক বিক্রি ও মাদক সেবনকারীদের বিরুদ্ধে এলাকার জনগণ স্লোগান তোলেন।মাদক সেবিদের আস্তানা ভেঙে দাও গুঁড়িয়ে দাও, মাদকের ঠিকানা এই বাংলায় হবে না। বিশ্বের মুসলিম এক হও লড়াই করো। এরকম স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা।মিছিলটি রাগদৈল বাজারের বিভিন্ন এলাকা প্রদক্ষিন করে রাগদৈল পূর্ব বাজারে এসে একটি সংক্ষিপ্ত সমাবেশ এর মাধ্যমে শেষ হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামি ১নং সাচার ইউনিয়ন এর আমির মীর মোঃ অহিদুজজামান , জামায়াত নেতা আঃ রাজজাক সরদার এর পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাচার মাদক বিরোধী আনদোলনের সমন্বয়ক মোঃ ফারুক সরকার,অন্যতম সমন্বয়ক মোঃ সাইফুর রহমান, বাংলাদেশ জামায়াত ইসলামি ১নং সাচার ইউনিয়ন এর যুব বিভাগের সভাপতি, মোঃ আশরাফুল ইসলাম, তানবীর ইসলাম ফারাবি,কবির হোসেন মোল্লা সহ আরও অনেকেই।

বক্ততারা বলেন “মাদক” একটি সমাজ ও গোটা প্রজন্মকে ধ্বংস করে দেয়।তাই আমাদেরকে মাদক মুক্ত সমাজ তৈরি করতে হবে। মাদক, সন্ত্রাস ও চাঁদাবাদ মুক্ত সমাজ গড়তে চাই, তারুণ্যের সহযোগিতা চাই।

নেশা সৃষ্টিকারী প্রত্যেক বস্তু যেমন: গাজা, হিরোইন, ড্রাক্স, মদ্য পানীয় হারাম এগুলো এলাকায় থাকতে পারবে না।

মাদক ধ্বংস করে দিচ্ছে আমাদের সংসার, ধ্বংশ করে দিচ্ছে শিক্ষাঙ্গন। তাই কোন ভাবেই মাদকের সাথে আপোস করা যাবে না। বক্ততারা সবাইকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork