
এম এ খায়ের ইমন, কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার চান্দিনা উপজেলার এতবারপুর ইউনিয়নে বিএনপির উদ্যোগে ডক্টর রেদোয়ান আহমেদ ধানের শীষ মার্কার নির্বাচনী গণসংযোগ ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে নেতাকর্মীরা সাধারণ জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং বিএনপির রাজনৈতিক অবস্থান তুলে ধরেন।
গণসংযোগ ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন ছাত্রসংসদের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন বশির, চান্দিনা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ শরিফুজ্জামান ভূঁইয়া, চান্দিনা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মো. ওয়াহিদুজ্জামান পিয়াল, বিএনপির সাবেক নেতা মোহাম্মদ কাওছার আহমেদ, এতবারপুর ইউনিয়ন বিএনপির নেতা মাইন উদ্দিন সরকার, মোহাম্মদ মিজানুর রহমান এবং এতবারপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মো. মহিউদ্দিন।
এছাড়াও বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
গণসংযোগ শেষে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি ঐক্যবদ্ধভাবে মাঠে রয়েছে এবং আগামীর আন্দোলনে সবাইকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।