1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
আপনাদের সহযোগিতায় ময়মনসিংহ বিভাগকে আমরা একটা আদর্শ নগরে পরিণত করতে চাই বিভাগীয় কমিশনার - cumillarswadinsangbad
২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| দুপুর ১:৩৪|
শিরোনামঃ
মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন সুযোগ পেলে ব্রাহ্মণপাড়ার মাধবপুর ইউনিয়নকে উন্নয়নের রোল মডেল করতে চান সাংবাদিক মাহবুবুর রহমান ভূঁইয়া মুরাদনগরের প্রবীণ পত্রিকা হকার নিতাই চন্দ্র সাহার মৃত্যু ব্রাহ্মণপাড়ার মাধবপুর বাসস্ট্যান্ডে সমিতির নামে চাঁদা আদায়ের অভিযোগ চৌদ্দগ্রামের ঐতিহ্যবাহী চিওড়া আছগরিয়া ফাযিল ডিগ্রি মাদরাসার ৭০ বছর পূর্তি উৎসব পালিত দেবীদ্বারে ২দিন ব‍্যাপী জাগুয়ার ডে- ক‍্যাম্প অনুষ্ঠিত *গুণবতীতে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল: ট্রাইবেকারে কুমিল্লার কাছে হারলো নোয়াখালী  বরুড়ায় বৃদ্ধ দর্জির গলাকাটা মরদেহ উদ্ধার আকস্মিক স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন সরেজমিনে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন “চান্দিনায় গভীর রাতে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই, অগ্নিসংযোগের অভিযোগে রহস্য ঘনীভূত

আপনাদের সহযোগিতায় ময়মনসিংহ বিভাগকে আমরা একটা আদর্শ নগরে পরিণত করতে চাই বিভাগীয় কমিশনার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, জুলাই ২২, ২০২৫,
  • 799 Time View

মকবুল হোসেন ময়মনসিংহ জেলা প্রতিনিধি

 

ময়মনসিংহ বিভাগীয় আইনশৃঙ্খলার নবগঠিত কমিটির সমন্বয় সভা আজ ২২ জুলাই মঙ্গলবার ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার মো: মোখতার আহমেদ। এছাড়াও ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি, চার জেলার জেলা প্রশাসক, সংশ্লিষ্ট দপ্তরের প্রধানগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

 

অতিরিক্ত বিভাগীয় কমিশনার জিয়া আহমেদ সুমন এর সঞ্চালনায় সভায় দ্রব্যমূল্য ও বাজার নিয়ন্ত্রণ, যানজট নিরসন এবং ময়মনসিংহ থেকে জামালপুর বাস চালু করা যায় কি না, মাদক অপরাধ প্রতিরোধ, কিশোর অপরাধ প্রতিরোধ, যৌন হয়রানি ও ইভটিজিং, বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

অনুষ্ঠানের সভাপতি বিভাগীয় কমিশনার বলেন , যে বিষয়গুলো আলোচনা হয়েছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের সহযোগিতা নিয়ে ময়মনসিংহ বিভাগকে আমরা একটা আদর্শ নগরে পরিণত করতে চাই।

 

এছাড়াও শম্ভুগঞ্জ ব্রীজের টোল প্লাজা পুনরায় চালুর বিষয়ে মন্ত্রণালয় প্রেরিত আলোচনা সভার প্রস্তাব বিষয়ে উপস্থিত সকলেই টোল প্লাজা চালুর বিরোধিতা করেন। আলোচকরা বলেন, পুনরায় এটি চালু করা হলে বর্তমান সরকারের উপর জনগণের অনাস্থা তৈরি হবে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটবে।

 

ময়মনসিংহ বিভাগীয় পুলিশের ডিআইজি বলেন, পুলিশ জনগণের আস্থার জায়গা, পুলিশকে সহায়তা করুন। কথা কম বলে কাজ বেশি করাই আমাদের লক্ষ্য হওয়া উচিৎ। এছাড়াও ধর্ষণ প্রতিরোধে মসজিদের ইমামদের শুক্রবারের বয়ানে সচেতনতামূলক উপদেশ দেওয়ার অনুরোধ জানান তিনি।

 

২৪ এর জুলাই আন্দোলনে শহীদ ও আহত হওয়ার স্থানে ‘মেমরি স্ট্যাম্প’ নির্মাণ, জুলাই অভ্যুত্থানের স্মৃতি উৎযাপন করা হবে বলে জানান সভাপতি। তিনি বলেন, আমরা খুবই আশান্বিত যে আপনারা দল-মত নির্বিশেষে সুসংহত থাকলে ময়মনসিংহ একটি শান্তিপূর্ণ নগরী হিসেবে তার সুনাম অক্ষুণ্ণ রাখতে পারবে। এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork