1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
সরিষার ভিতর ভূত রেখে, কোনদিন ভূত তাড়ানো সম্ভব নয় : মাওলানা সাইফুল ইসলাম  - cumillarswadinsangbad
১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| সকাল ১১:১৪|
শিরোনামঃ
প্রবাসীর বাড়িতে হামলা, মৃত্যুশয্যায় বৃদ্ধ বাবা-মা কুমিল্লা প্রেসক্লাবে আজ নেতৃত্বের লড়াই, ভোটের অপেক্ষায় সাংবাদিক সমাজ ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ১৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার বরুড়ায় ছাত্র যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক আটক: রণক্ষেত্র এলাকা, পুলিশসহ আহত কয়েকজন ইডিসিএল ঘিরে অস্থিতিশীলতার অভিযোগ উৎপাদন ব্যাহত ও কর্মপরিবেশ নষ্টের মাধাইয়ায় ‘মাদককে না বলুন’ কর্মসূচি, শিক্ষার্থী-ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের বিলম্ব উচিত নয়: আহমেদ আবু জাফর হোমনায় এক সপ্তাহে কয়েক স্থানে চুরি; রেহাই পেল না প্রতিবন্ধীর টং দোকানও তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অবহিতকরণ সভা মাদক কারবারিদের সঙ্গে যোগসাজশের অভিযোগে চাঞ্চল্য, তদন্তের দাবি ছত্রখিল পুলিশ ফাঁড়িকে ঘিরে

সরিষার ভিতর ভূত রেখে, কোনদিন ভূত তাড়ানো সম্ভব নয় : মাওলানা সাইফুল ইসলাম 

Reporter Name
  • Update Time : শনিবার, আগস্ট ৩০, ২০২৫,
  • 246 Time View
সরিষার ভিতর ভূত রেখে, কোনদিন ভূত তাড়ানো সম্ভব নয় : মাওলানা সাইফুল ইসলাম

শরিফুল ইসলাম ভূঁইয়া, রামগঞ্জ প্রতিনিধি:

লক্ষীপুর রামগঞ্জের ৪ নং ইছাপুর ইউনিয়নের শিবপুর ওয়ার্ডের নির্বাচনী কেন্দ্র কমিটি ঘোষণা করা হয়েছে।

২৯ শে আগস্ট ( শুক্রবার) শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ সংলগ্ন কক্ষে এই কমিটির ঘোষণা দেওয়া হয়, উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা সাইফুল ইসলাম, সভাপতি শ্রমিক কল্যাণ ফেডারেশন রামগঞ্জ উপজেলা, আরো উপস্থিত ছিলেন মাওলানা ওমর ফারুক, সম্মানিত আমির ৪ নং ইছাপুর ইউনিয়ন, মাওলানা সাইফুল্লাহ হেলালী, সেক্রেটারি ওলামা মাশায়েখ বিভাগ,রামগঞ্জ উপজেলা শাখা, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল বারী, সভাপতি শ্রমিক কল্যাণ ফেডারেশন ইছাপুর ইউনিয়ন। শ্রমিক কল্যাণ ফেডারেশন রামগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা সাইফুল ইসলাম বলেন,সরিষার ভিতর ভূত রেখে কোনদিন ভূত তাড়ানো সম্ভব নয়, যে দেশের রাষ্ট্র ব্যবস্থা জাহিলদের হাতে, থাকে, যারা ইসলামকে মানে না, কোরআনকে মানে না,যারা সুন্নাহ কে অনুসরণ করতে চায় না, মোহাম্মদ সাঃ এর আদর্শে অস্বীকার করে এই জাতীয় ব্যক্তিদের দিয়ে জীবন শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। ইছাপুর ইউনিয়নের জামাতের সম্মানিত আমির, মাওলানা ওমর ফারুক বলেন, আমরা নবীর নবী রাসূল সাহাবীদের রাষ্ট্র চালনার কথা শুধু শুনেছি কিন্তু চোখে দেখিনি, বাংলাদেশের জামাত ইসলামি আল কুরআনের আদলে দেশ চালাতে চায়, আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চায় , ন্যায় ইনসাফ দুর্নীতিমুক্ত রাষ্ট্র কাঠমো গড়ে তুলতে চায়। বক্তারা বলেন আমরা গত কয়েক বছর যাবত নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারিনি, এবার আমরা আমাদের পছন্দের প্রার্থীকে বেছে নেওয়ার এখনই সুবর্ণ সুযোগ এসেছে, আমরা কোন ভয়কে পরোয়া না করে আমরা ভোটাধিকার প্রয়োগ করবো ইনশাল্লাহ । অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামাতের বিভিন্ন সেক্টরের দায়িত্বশীলগণ, জামাতে ইসলামী, যুব ফোরাম, শ্রমিক ফেডারেশন নেতৃবৃন্দ, ছাত্র শাখার জাতির কর্ণধর আগামীর বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা ছাত্র ভাইয়েরা।

অনুষ্ঠানে ঘোষণা করা হয়, ইছাপুর ইউনিয়নের আগামী দিনের জামাত ইসলাম কর্তৃক মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী বর্তমান পৌর জামাতের সেক্রেটারি মাওলানা ইসমাইল ইলিয়াস নাম,, আরো ঘোষণা হয় শিবপুর ওয়ার্ডে জামাত কর্তৃক মনোনীত মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ ফরহাদ হোসেন পাটোয়ারীকে অত্র ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসেবে পরিচয় করে দেওয়া হয়। অত্র ওয়ার্ডের নেতৃবৃন্দদেরকে বিভিন্ন শাখার দায়িত্ব অর্পণ করা হয়েছে ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork