
মোঃ আবু ইউসুফ উদয়, কচুয়া প্রতিনিধি:
সবাই সবাইকে সাহায্য করার মাধ্যমে আমরা হিন্দুূদের এই ধর্মীয় উৎসবকে সাফল্যমন্ডিত করবো বলে সবাইকে আহবান জানিয়েছেন কচুয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ হেলাল চৌধুরী। গত ২৮ সেপ্টেম্বর রাত আটটায় কচুয়া উপজেলার ১নং সাচার ইউনিয়ন এ সাচার জগন্নাথধাম পূজা মন্দিরে হিন্দুদের শারদীয় দূর্গাপূজা পরিদর্শন এসে তিনি এ কথা বলেন। তিনি বলেন আমরা সবাই মিলে হিন্দুদের এই উৎসব যাতে সুন্দরভাবে উদযাপিত হতে পারে সেজন্য সহযোগিতা করব। কোনরকম বিশৃঙ্খলা যাচ্ছে তৈরি না হয় সেদিকে আমরা সবাই সুদৃষ্টি দেব। তিনি বলেন আমাদের ধর্ম ইসলাম। ইসলাম ধর্মেই বলা আছে অন্য ধর্মের ধর্মীয় উৎসব পালনে যাতে কোন বিঘ্ন না ঘটে সেজন্য তাদেরকে নিরাপদ সুযোগ তৈরি করে দেওয়ার কথা।তাই আমরা সবাই মিলে তাদেরকে তাদের ধর্মীয় উৎসব পালনে সহযোগিতা করব। কোন দুষ্কৃতিকারী যাতে কোনরকম বিশৃঙ্খল পরিস্থিতি ঘটাতে না পারে সেজন্য আমরা সবাই মিলে চোখ-কান খোলা রাখবো।
তিনি যখন পূজা মন্দির প্রাঙ্গনে প্রবেশ করেন তখন তাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও বাংলাদেশ জামায়াত ইসলামের নেতারা অভ্যর্থনা হানায় এবং তাদের এই উপস্থিতি দেখে তিনি সবাইকে ধন্যবাদ জানান। সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি স্থান ত্যাগ করেন।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন কচুয়া থানার পুলিশ ইনচার্জ মোহাম্মদ আজিজুল ইসলাম, সাচার ইউনিয়নের প্রশাসক ও উপজেলা ভারপ্রাপ্ত সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম, ১নং সাচার ইউনিয়নের বাংলাদেশ জামায়াত ইসলামের আমির অহিদুজ্জামান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কচুয়া উপজেলার সিনিয়র সহ-সভাপতি আব্দুল খালেক, ১নং সাচার ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সভাপতি শফিকুল ইসলাম সবু ও মামুন দেওয়ান বাংলাদেশ জামায়াত ইসলামী এক নং সাচার ইউনিয়নের সেক্রেটারি আবু তাহের মাসুম, যুববিভাগের সভাপতি আশরাফুল ইসলাম, সেক্রেটারি কবির হোসেন মোল্লা সহ আরো অনেকেই।