
শরিফুল ইসলাম ভূঁইয়া, রামগঞ্জ
লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলা ইছাপুর ইউনিয়নের শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় পরিবেশের ভারসাম্য রক্ষা এবং শিক্ষার্থীদের মাঝে প্রকৃতিপ্রেম জাগ্রত করার লক্ষ্যে বিদ্যালয় কর্তৃপক্ষ এই উদ্যোগ গ্রহণ করে।আজ ১৫ জুলাই, ২০২৬ তারিখে বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, গৌরী রায় চৌধুরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষকবৃন্দ, বিশেষ অতিথি হিসেবে ছিলেন অত্র প্রতিষ্ঠানে প্রাক্তন খণ্ডকালীন শিক্ষক সাংবাদিক ও মানবাধিকার কর্মী শরিফুল ইসলাম ভূঁইয়া। শিক্ষকগণ বলেন, “জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে বাঁচতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের এখন থেকেই গাছ লাগানোর বিষয়ে সচেতন করতে হবে। বিদ্যালয় মাঠের চারপাশে এবং খালি জায়গায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। প্রধান শিক্ষক সহকারী শিক্ষকদের সাথে নিয়ে কয়েকটি চারা রোপণ করে কর্মসূচির সূচনা করেন। বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উৎসাহের সাথে বিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপণ করে।অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা বৃদ্ধির দিকনির্দেশনা দেওয়া হয়। শিক্ষার্থীবৃন্দ রোপণ করা গাছগুলোর নিয়মিত পরিচর্যা ও সুরক্ষার দায়িত্ব নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।