1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
লক্ষ্মীপুরে ১৭টি মামলার পলাতক আসামি যুবলীগ নেতা শাহজালাল মোল্লাকে আটক করেছে সেনাবাহিনী - cumillarswadinsangbad
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| সকাল ৭:০২|
শিরোনামঃ
বরুড়ায় ছাত্র যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক আটক: রণক্ষেত্র এলাকা, পুলিশসহ আহত কয়েকজন ইডিসিএল ঘিরে অস্থিতিশীলতার অভিযোগ উৎপাদন ব্যাহত ও কর্মপরিবেশ নষ্টের মাধাইয়ায় ‘মাদককে না বলুন’ কর্মসূচি, শিক্ষার্থী-ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের বিলম্ব উচিত নয়: আহমেদ আবু জাফর হোমনায় এক সপ্তাহে কয়েক স্থানে চুরি; রেহাই পেল না প্রতিবন্ধীর টং দোকানও তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অবহিতকরণ সভা মাদক কারবারিদের সঙ্গে যোগসাজশের অভিযোগে চাঞ্চল্য, তদন্তের দাবি ছত্রখিল পুলিশ ফাঁড়িকে ঘিরে চিরবিদায় কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক কুমিল্লার দাউদকান্দিতে বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ১ হোমনা থানার হেফাজত থেকে হ্যান্ডকাফ পরা মাদক মামলার আসামির পালানোর চেষ্টা, তিতাস নদীতে ঝাঁপ; স্থানীয়দের সহায়তায় পুনরায় আটক

লক্ষ্মীপুরে ১৭টি মামলার পলাতক আসামি যুবলীগ নেতা শাহজালাল মোল্লাকে আটক করেছে সেনাবাহিনী

Reporter Name
  • Update Time : শুক্রবার, আগস্ট ২৯, ২০২৫,
  • 501 Time View
লক্ষ্মীপুরে ১৭টি মামলার পলাতক আসামি যুবলীগ নেতা শাহজালাল মোল্লাকে আটক করেছে সেনাবাহিনী

মোঃ শাকিল হোসেন, লক্ষীপুর সদর প্রতিধিনি:

বুধবার (২৭ আগস্ট) রাতে সদর উপজেলার চর রমনী মোহন ইউনিয়নের করাতিরহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

শাহজালাল মোল্লা ওই ইউনিয়নের উত্তর চর রমনী মোহন গ্রামের মোল্লা বাড়ির রহমান মোল্লার ছেলে এবং স্থানীয় ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি।

জানা গেছে, তার বিরুদ্ধে চুরি, ডাকাতি, হত্যা ও অস্ত্র আইনে মোট ১৭টি মামলা রয়েছে। এর মধ্যে কিছু মামলায় তিনি জামিনে থাকলেও কয়েকটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে। আটকের পর সেনাবাহিনী তাকে পুলিশের কাছে হস্তান্তর করে।

লক্ষ্মীপুর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মো. রাহাত খান বলেন, শাহজালাল মোল্লার বিরুদ্ধে এলাকায় আধিপত্য বিস্তারসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে। তার নামে ১৭টি মামলা রয়েছে এবং বেশ কয়েকটিতে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আমরা তাকে আটক করি। পরে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

One thought on "লক্ষ্মীপুরে ১৭টি মামলার পলাতক আসামি যুবলীগ নেতা শাহজালাল মোল্লাকে আটক করেছে সেনাবাহিনী"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork