1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
লক্ষ্মীপুর ২ আসনের বিএনপির পদপ্রার্থী ধানের শীষের কান্ডারী আবুল খায়ের ভূঁইয়া জনপ্রিয়তার শীর্ষে  - cumillarswadinsangbad
২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| বিকাল ৫:৩২|
শিরোনামঃ
মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন সুযোগ পেলে ব্রাহ্মণপাড়ার মাধবপুর ইউনিয়নকে উন্নয়নের রোল মডেল করতে চান সাংবাদিক মাহবুবুর রহমান ভূঁইয়া মুরাদনগরের প্রবীণ পত্রিকা হকার নিতাই চন্দ্র সাহার মৃত্যু ব্রাহ্মণপাড়ার মাধবপুর বাসস্ট্যান্ডে সমিতির নামে চাঁদা আদায়ের অভিযোগ চৌদ্দগ্রামের ঐতিহ্যবাহী চিওড়া আছগরিয়া ফাযিল ডিগ্রি মাদরাসার ৭০ বছর পূর্তি উৎসব পালিত দেবীদ্বারে ২দিন ব‍্যাপী জাগুয়ার ডে- ক‍্যাম্প অনুষ্ঠিত *গুণবতীতে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল: ট্রাইবেকারে কুমিল্লার কাছে হারলো নোয়াখালী  বরুড়ায় বৃদ্ধ দর্জির গলাকাটা মরদেহ উদ্ধার আকস্মিক স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন সরেজমিনে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন “চান্দিনায় গভীর রাতে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই, অগ্নিসংযোগের অভিযোগে রহস্য ঘনীভূত

লক্ষ্মীপুর ২ আসনের বিএনপির পদপ্রার্থী ধানের শীষের কান্ডারী আবুল খায়ের ভূঁইয়া জনপ্রিয়তার শীর্ষে 

Reporter Name
  • Update Time : বুধবার, ডিসেম্বর ১০, ২০২৫,
  • 727 Time View
লক্ষ্মীপুর ২ আসনের বিএনপির পদপ্রার্থী ধানের শীষের কান্ডারী আবুল খায়ের ভূঁইয়া জনপ্রিয়তার শীর্ষে

মোঃ শাকিল হোসেন, লক্ষ্মীপুর প্রতিনিধি:

আজ ভোর ৬টায় লক্ষীপুর-২ আসনের ধানের শীষের কান্ডারী, জনপ্রিয় জননেতা জনাব আবুল খাঁয়ের ভূঁইয়া মজু চৌধুরীর হাট, নিমতলা, জনতাবাজার ও ইসলাম মার্কেট এলাকায় সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন।

ভোরের প্রথম আলো ফোটার সাথে সাথেই জনতার মাঝে তার উপস্থিতি এলাকায় নতুন এক প্রাণচাঞ্চল্যের সৃষ্টি করে। স্থানীয়রা নেতাকে কাছে পেয়ে নিজের জীবনের নানা সমস্যা, বাজারদর, চলমান রাজনৈতিক পরিস্থিতি ও স্থানীয় উন্নয়ন–সংক্রান্ত মতামত তুলে ধরেন। তিনি মনোযোগ দিয়ে সবার কথা শোনেন এবং জনগণের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

ব্যবসায়ী, দিনমজুর, রিকশাচালক, ক্ষুদ্র দোকানি ও পথচারীদের সাথে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে তিনি গণমানুষের রাজনীতির প্রতি তার অঙ্গীকার তুলে ধরেন।

এ সময় উপস্থিত ছিলেন ২০নং চররমনী মোহন ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
নেতাকর্মীদের এমন স্বতঃস্ফূর্ত উপস্থিতি পুরো এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

স্থানীয়রা জানান, নিয়মিতভাবে সাধারণ মানুষের খোঁজখবর নেওয়ার কারণে জনাব আবুল খাঁয়ের ভূঁইয়া এলাকার মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork