1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
মির্জা ফখরুলের সমাবেশে যোগ দিচ্ছেন না জেলা বিএনপির নেতারা - cumillarswadinsangbad
১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| সকাল ৭:০৮|
শিরোনামঃ
প্রবাসীর বাড়িতে হামলা, মৃত্যুশয্যায় বৃদ্ধ বাবা-মা কুমিল্লা প্রেসক্লাবে আজ নেতৃত্বের লড়াই, ভোটের অপেক্ষায় সাংবাদিক সমাজ ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ১৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার বরুড়ায় ছাত্র যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক আটক: রণক্ষেত্র এলাকা, পুলিশসহ আহত কয়েকজন ইডিসিএল ঘিরে অস্থিতিশীলতার অভিযোগ উৎপাদন ব্যাহত ও কর্মপরিবেশ নষ্টের মাধাইয়ায় ‘মাদককে না বলুন’ কর্মসূচি, শিক্ষার্থী-ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের বিলম্ব উচিত নয়: আহমেদ আবু জাফর হোমনায় এক সপ্তাহে কয়েক স্থানে চুরি; রেহাই পেল না প্রতিবন্ধীর টং দোকানও তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অবহিতকরণ সভা মাদক কারবারিদের সঙ্গে যোগসাজশের অভিযোগে চাঞ্চল্য, তদন্তের দাবি ছত্রখিল পুলিশ ফাঁড়িকে ঘিরে

মির্জা ফখরুলের সমাবেশে যোগ দিচ্ছেন না জেলা বিএনপির নেতারা

Reporter Name
  • Update Time : সোমবার, নভেম্বর ১৭, ২০২৫,
  • 247 Time View
মির্জা ফখরুলের সমাবেশে যোগ দিচ্ছেন না জেলা বিএনপির নেতারা

আলি হোসেন, চাঁপাইনবাবগঞ্জ সদর প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জে ‘বাঁচাও পদ্মা, বাঁচাও দেশ; সবার আগে বাংলাদেশ’ আন্দোলনের অংশ হিসেবে আয়োজিত গণসমাবেশে যোগ দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১৫ নভেম্বর) বিকেলে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে এ গণসমাবেশ অনুষ্ঠিত হবে। তবে দলের মহাসচিব আসলেও ওই গণসমাবেশে যোগ দিচ্ছেন না জেলা বিএনপির নেতারা।

চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া ও সদস্য সচিব রফিকুল ইসলাম শনিবার (১৫ নভেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।

তাদের দাবি, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কর্মসূচিতে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়নি।

প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক থাকবে, দাদাগিরির সুযোগ নেই: মির্জা ফখরুল বাংলাদেশ-ভারতের অভিন্ন নদী পদ্মায় পানির ন্যায্য হিস্যার দাবিতে ধারাবাহিক কর্মসূচি চলছে চাঁপাইনবাবগঞ্জে।

গত ০২ নভেম্বর স্থানীয় শহীদ সাটু হলে মতবিনিময় সভার মাধ্যমে এ কর্মসূচি শুরু হয়। এরপর থেকে প্রতি উপজেলার সমাবেশ হয়েছে। শনিবার বিকেলে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে গণসমাবেশের আয়োজন করা হয়েছে।

এই আয়োজনে সমন্বয়কের দায়িত্বে রয়েছেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ।

এছাড়াও তাকে সার্বিক সহযোগিতা করছেন, বিএনপি চেয়ারপারসনের আরেক উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক শাহজাহান মিঞা, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিল্প-বাণিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. আমিনুল ইসলাম।

চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। দলের মহাসচিব আসছেন, অথচ আমাদেরকে কোনো কিছুই জানানো হয়নি। আমরা জেলা বিএনপির নেতৃবৃন্দ সিদ্ধান্ত নিয়েছি গণসমাবেশে যোগ না দেওয়ার। জেলা বিএনপি এই আয়োজনের বিষয়ে কিছুই জানেনা। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। পদ্মা নদীর পানির দাবি নিয়ে জনগণকে ব্ল্যাকমেইল করছেন দলের মনোনীত তিন প্রার্থী। এনিয়ে শীঘ্রই সংবাদ সম্মেলনে আমাদের অবস্থান পরিষ্কার করা হবে।

এ ব্যাপারে কথা বলার জন্য মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি গণসমাবেশের সমন্বয়ক ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মো. হারুনুর রশীদকে।

বিএনপি চেয়ারপারসনের আরেক উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক শাহজাহান মিঞা বলেন, যে তথ্য ছড়ানো হয়েছে এগুলো মিথ্যা ও ভিত্তিহীন বিএনপির সকল নেতৃবৃন্দ আজকে উপস্থিত হবেন।

দলীয় সিদ্ধান্ত অমান্য করে ২০১৮ সালে সংসদে যাওয়া চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলামের পুনরায় মনোনয়ন দেওয়া নিয়ে জেলা বিএনপি নেতাদের সঙ্গে আগে থেকেই ঝামেলা চলছিল। মনোনয়ন বাতিলের দাবিতে গতকাল শুক্রবার (১৪ নভেম্বর) মশাল মিছিলও করেছেন জেলা বিএনপির নেতাকর্মীরা।

বিএনপি নেতাকর্মীরা বলেন, ২০১৮ সালের রাতের ভোটের বৈধতা দিয়ে দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংসদে যান আমিনুল ইসলাম। ৪ বছর এমপি থাকাকালীন সময়েও বিএনপি তৃনমূলের নেতাকর্মীদের পাশে ছিলেন না তিনি। হামলা-মামলার শিকার হওয়া কর্মীদের কোন ধরনের সহযোগিতা করেননি। অথচ আবারও তাকেই দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে।

তারা বলেন, দলের হাইকমান্ডের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েছেন তৃণমূলের নেতাকর্মীরা। অবিলম্বে তার দলীয় মনোনয়ন বাতিল করতে হবে। দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork