1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
মাধাইয়ায় ‘মাদককে না বলুন’ কর্মসূচি, শিক্ষার্থী-ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ - cumillarswadinsangbad
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ৩:৩০|
শিরোনামঃ
বরুড়ায় ছাত্র যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক আটক: রণক্ষেত্র এলাকা, পুলিশসহ আহত কয়েকজন ইডিসিএল ঘিরে অস্থিতিশীলতার অভিযোগ উৎপাদন ব্যাহত ও কর্মপরিবেশ নষ্টের মাধাইয়ায় ‘মাদককে না বলুন’ কর্মসূচি, শিক্ষার্থী-ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের বিলম্ব উচিত নয়: আহমেদ আবু জাফর হোমনায় এক সপ্তাহে কয়েক স্থানে চুরি; রেহাই পেল না প্রতিবন্ধীর টং দোকানও তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অবহিতকরণ সভা মাদক কারবারিদের সঙ্গে যোগসাজশের অভিযোগে চাঞ্চল্য, তদন্তের দাবি ছত্রখিল পুলিশ ফাঁড়িকে ঘিরে চিরবিদায় কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক কুমিল্লার দাউদকান্দিতে বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ১ হোমনা থানার হেফাজত থেকে হ্যান্ডকাফ পরা মাদক মামলার আসামির পালানোর চেষ্টা, তিতাস নদীতে ঝাঁপ; স্থানীয়দের সহায়তায় পুনরায় আটক

মাধাইয়ায় ‘মাদককে না বলুন’ কর্মসূচি, শিক্ষার্থী-ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ

মোঃআনোয়ার পারভেজ
  • Update Time : বুধবার, জুলাই ২৯, ২০২৬,
  • 40 Time View

মোঃ আনোয়ার পারভেজ,
কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়ায় মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে ‘মাদককে না বলুন’ স্লোগানে সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ জুলাই ২০২৬) শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে মাদকের ভয়াবহতা, সামাজিক ও পারিবারিক ক্ষতি এবং তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখার প্রয়োজনীয়তা তুলে ধরে এ কর্মসূচি পরিচালনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা যুবদল নেতা খায়রুল কবির সুমন, যুবদল নেতা আবদুস ছাত্তার, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক সদস্য নাঈমুল ইসলাম তন্ময় এবং মাধাইয়া মুক্তিযোদ্ধা স্মৃতি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক/সভাপতি বিএম খালেকুজ্জামান শুভ।
আয়োজকরা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবন নয়, পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্যও মারাত্মক হুমকি। তরুণ ও শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
তারা আরও বলেন, মাদক প্রতিরোধে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি, নৈতিক মূল্যবোধের চর্চা এবং তরুণদের খেলাধুলা, সাংস্কৃতিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা জরুরি।
স্থানীয় সচেতন মহল এ ধরনের উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে বলেন, নিয়মিত ও ধারাবাহিক সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে মাদকবিরোধী সামাজিক আন্দোলন আরও শক্তিশালী হবে এবং একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork