1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
ময়মনসিংহ বিভাগীয় উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত - cumillarswadinsangbad
১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| রাত ৯:১৯|
শিরোনামঃ
ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৯ মুরাদনগরে দুর্গাপূজা ঘিরে বিএনপির মতবিনিময় সভা কোটি টাকার ঘুষ ও অনিয়মের অভিযোগ চান্দিনায় মেয়র প্রার্থী নূরুল ইসলাম মুন্সির সঙ্গে বিএনপির মূল দলের নেতা বাদলের নেতৃত্বে ৪নং ওয়ার্ডের নেতাকর্মীদের যোগদান দাউদকান্দিতে মহাসড়কে গাড়িচাপায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর জীবন রক্ষায় দুর্যোগের ঝুঁকি হ্রাস ও গৃহভিত্তিক প্রস্তুতি গড়ে তুলত সচেতনতামূলক মহড়া ময়মনসিংহ বিভাগীয় উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত সাম্প্রতিক কুমিল্লায় ঘটে যাওয়া দুই’টি ঘটনায় অভিভাবকসহ সর্বত্রই আতঙ্কিত ও চিন্তিত দেবীদ্বারে দিনমজুর হত্যা মামলায় দিনমজুরের যাবজ্জীবন ময়মনসিংহ কোতয়ালী মডেল থানার ১নং ফাঁড়ির ইনচার্জ মোঃ মহিউদ্দিন সম্মাননা পুরস্কারে ভূষিত

ময়মনসিংহ বিভাগীয় উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, অক্টোবর ১৪, ২০২৬,
  • 12 Time View

ময়মনসিংহ বিভাগীয় উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি 

ময়মনসিংহ বিভাগীয় উন্নয়ন সমন্বয় কমিটির সভা আজ ১৩ অক্টোবর মংগলবার সকালে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার।

সভায় ময়মনসিংহ বিভাগের চলমান উন্নয়ন কার্যক্রম, ডেঙ্গু প্রতিরোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি, স্বাস্থ্যসেবা, সড়ক যোগাযোগ, কৃষি উৎপাদন ও নগর ব্যবস্থাপনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা নিজ নিজ বিভাগের কার্যক্রম ও অগ্রগতি তুলে ধরেন।

সভাপতির বক্তব্যে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করার পাশাপাশি সরকারি উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, ডেঙ্গু পরিস্থিতি পুরোপুরি ভালো না হলেও বর্তমানে স্থিতিশীল রয়েছে। পরিচ্ছন্নতা কার্যক্রম ও সম্মিলিত সচেতনতার কারণে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। এ অবস্থা ধরে রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বিভাগীয় কমিশনার বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে আগামী তিন মাস পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার রাখতে হবে। সরকারি দপ্তরগুলোর নিজ নিজ কার্যালয় ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদেরও এ কার্যক্রমে সম্পৃক্ত করতে হবে।

সরকারের গুরুত্বপূর্ণ বা ফ্ল্যাগশিপ প্রকল্প বাস্তবায়নের বিষয়ে তিনি বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও হেলথ কার্ডের মতো গুরুত্বপূর্ণ উদ্যোগগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরপ্রধানদের আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। এসব প্রকল্পের অগ্রগতি নিয়মিত তদারকি করতে হবে এবং বাস্তবায়নের ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা করা যাবে না।

উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন প্রসঙ্গে বিভাগীয় কমিশনার বলেন, চলমান প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে হবে। কোনো প্রকল্প বাস্তবায়নে বিলম্ব হলে তার কারণ চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নিতে হবে। প্রয়োজনে ঠিকাদার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে কাজের অগ্রগতি নিশ্চিত করতে হবে।

সমন্বয় সভায় সিনিয়র সহকারী কমিশনার মো: খবিরুল আহসান এর সঞ্চালনায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার জন কেনেডি জাম্বিল, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি, বিভাগের অন্তর্গত চার জেলা প্রশাসক, বিভাগীয় অন্যান্য সকল সরকারি দপ্তরের প্রধান/প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork