1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিয়া পরিষদের উদ্যোগে বিএনপি'র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত - cumillarswadinsangbad
১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| সকাল ১১:০১|
শিরোনামঃ
প্রবাসীর বাড়িতে হামলা, মৃত্যুশয্যায় বৃদ্ধ বাবা-মা কুমিল্লা প্রেসক্লাবে আজ নেতৃত্বের লড়াই, ভোটের অপেক্ষায় সাংবাদিক সমাজ ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ১৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার বরুড়ায় ছাত্র যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক আটক: রণক্ষেত্র এলাকা, পুলিশসহ আহত কয়েকজন ইডিসিএল ঘিরে অস্থিতিশীলতার অভিযোগ উৎপাদন ব্যাহত ও কর্মপরিবেশ নষ্টের মাধাইয়ায় ‘মাদককে না বলুন’ কর্মসূচি, শিক্ষার্থী-ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের বিলম্ব উচিত নয়: আহমেদ আবু জাফর হোমনায় এক সপ্তাহে কয়েক স্থানে চুরি; রেহাই পেল না প্রতিবন্ধীর টং দোকানও তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অবহিতকরণ সভা মাদক কারবারিদের সঙ্গে যোগসাজশের অভিযোগে চাঞ্চল্য, তদন্তের দাবি ছত্রখিল পুলিশ ফাঁড়িকে ঘিরে

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিয়া পরিষদের উদ্যোগে বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, সেপ্টেম্বর ২, ২০২৫,
  • 248 Time View
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিয়া পরিষদের উদ্যোগে বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

জাকির হোসেন হাওলাদার, দুমকী ও পবিপ্রবি, প্রতিনিধি:

জিয়া পরিষদ কর্মকর্তা ইউনিট পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী ১ লা সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স কক্ষে বিকাল ৩ ঘটিকায় আলোচনা সভা ও দোয়া মাহফিল এর মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। জিয়া পরিষদ কর্মকর্তা ইউনিট পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক ড. হাচিব মোহাম্মদ তুষার এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর উপাচার্য প্রফেসর ডঃ কাজী রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান, জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান প্রফেসর ডঃ মো: দেলোয়ার হোসেন, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক প্রফেসর ডঃ মোঃ মামুন অর রশিদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জিয়া পরিষদ কর্মকর্তা ইউনিট পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর সভাপতি মোঃ আবুবকর সিদ্দিক। অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল রানা জনি, সভাপতি জাহিদ রাতুল, জাতীয়তাবাদী আদর্শের কর্মচারীদের প্রতিনিধি মোঃ মাহবুব হোসেন, জিয়া পরিষদ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্মকর্তা ইউনিটের কার্যনির্বাহী সদস্য রিয়াজ কাঞ্চন শহীদ, ডঃ আমিনুল ইসলাম টিটু, যুগ্ম সাধারণ সম্পাদক ডঃ রাহাত মাহমুদ, সহ-সভাপতি মোঃ আবুল হোসেন, ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন (ইউ ট্যাব) পবিপ্রবি শাখার সাংগঠনিক সম্পাদক ড. এবিএম সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো: ইখতিয়ার উদ্দিন প্রমুখ। বক্তারা বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে একটি পক্ষ ফাসিস্টদের ছত্র ছায়ায় নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে । কোন কুচক্রী মহলের ষড়যন্ত্রে যাতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষা ও একাডেমির কার্যক্রম বিঘ্নিত না হয় সে বিষয়ে সকলকে সতর্ক থাকার অনুরোধ করেন।

আলোচনা শেষে দোয়া, মোনাজাত,ও তাবারক বিতরণ এর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork