1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
দুমকী উপজেলায়, মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে গণধিকার পরিষদের আহবায়ক সাংবাদিকদের ব্রিফ করেন - cumillarswadinsangbad
১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| সকাল ১০:১৬|
শিরোনামঃ
প্রবাসীর বাড়িতে হামলা, মৃত্যুশয্যায় বৃদ্ধ বাবা-মা কুমিল্লা প্রেসক্লাবে আজ নেতৃত্বের লড়াই, ভোটের অপেক্ষায় সাংবাদিক সমাজ ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ১৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার বরুড়ায় ছাত্র যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক আটক: রণক্ষেত্র এলাকা, পুলিশসহ আহত কয়েকজন ইডিসিএল ঘিরে অস্থিতিশীলতার অভিযোগ উৎপাদন ব্যাহত ও কর্মপরিবেশ নষ্টের মাধাইয়ায় ‘মাদককে না বলুন’ কর্মসূচি, শিক্ষার্থী-ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের বিলম্ব উচিত নয়: আহমেদ আবু জাফর হোমনায় এক সপ্তাহে কয়েক স্থানে চুরি; রেহাই পেল না প্রতিবন্ধীর টং দোকানও তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অবহিতকরণ সভা মাদক কারবারিদের সঙ্গে যোগসাজশের অভিযোগে চাঞ্চল্য, তদন্তের দাবি ছত্রখিল পুলিশ ফাঁড়িকে ঘিরে

দুমকী উপজেলায়, মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে গণধিকার পরিষদের আহবায়ক সাংবাদিকদের ব্রিফ করেন

Reporter Name
  • Update Time : রবিবার, আগস্ট ৩১, ২০২৫,
  • 247 Time View
মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে গণধিকার পরিষদ সাংবাদিকদের ব্রিফ করেন

জাকির হোসেন হাওলাদার, দুমকী পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালী জেলার দুমকী উপজেলায়, মুরাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান( ভারপ্রাপ্ত) মোঃ হাফিজুর রহমান ফোরকান এর দূর্ণীতির প্রতিবাদ করায় উপজেলা গন অধিকার পরিষদের আহবায়ক মোঃ মুন্না জহিরের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন মুন্না জহির। তিনি এ অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানান।

(২৮ আগস্ট) রাত ৯ টায় গন অধিকার পরিষদের উপজেলা কার্যালয়ে লিখিত বক্তব্যে এমন অভিযোগ করেন গন অধিকার পরিষদের আহবায়ক মোঃ মুন্না জহির।

‎‎তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের দোসর জাতীয় পার্টির মুরাদিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড সভাপতি মোঃ হাফিজুর রহমান ফোরকান বিভিন্ন রকম দূর্ণীতি ও অনিয়ম করেছেন। তার এসব অনিয়ম ঢাকতে আমিসহ গন অধিকার পরিষদের বিরুদ্ধে ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছে। ২০২৪ সালে তিনি একটি রাস্তার ইট তুলে নিজ বাড়িতে নিয়ে যায়। আমি তার অনিয়মের প্রতিবাদ করায় সে আমার ওপর ক্ষিপ্ত হয়। আমার বিরুদ্ধে অপপ্রচার সেই ক্ষোভের বহিঃপ্রকাশ। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার বিরুদ্ধে যেসব অভিযোগ করছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন।

‎‎এবিষয়ে মুরাদিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান ফোরকান বলেন, মুন্না জহির বিভিন্ন সময় আমার কাছে অনৈতিক সুবিধা দাবী করে আসছিলো যা আমি পূরন করতে পারিনি তাই সে ক্ষিপ্ত হয়ে তার লোকজনসহ আমার ওপর হামলা চালায়।। # জাকির হোসেন হাওলাদার, দুমকি, পটুয়াখালী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork