1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে হবে - বিএনপি সভাপতি রুমানা মাহমুদ  - cumillarswadinsangbad
৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| রাত ৯:৩১|
শিরোনামঃ
প্রবাসীর বাড়িতে হামলা, মৃত্যুশয্যায় বৃদ্ধ বাবা-মা কুমিল্লা প্রেসক্লাবে আজ নেতৃত্বের লড়াই, ভোটের অপেক্ষায় সাংবাদিক সমাজ ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ১৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার বরুড়ায় ছাত্র যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক আটক: রণক্ষেত্র এলাকা, পুলিশসহ আহত কয়েকজন ইডিসিএল ঘিরে অস্থিতিশীলতার অভিযোগ উৎপাদন ব্যাহত ও কর্মপরিবেশ নষ্টের মাধাইয়ায় ‘মাদককে না বলুন’ কর্মসূচি, শিক্ষার্থী-ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের বিলম্ব উচিত নয়: আহমেদ আবু জাফর হোমনায় এক সপ্তাহে কয়েক স্থানে চুরি; রেহাই পেল না প্রতিবন্ধীর টং দোকানও তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অবহিতকরণ সভা মাদক কারবারিদের সঙ্গে যোগসাজশের অভিযোগে চাঞ্চল্য, তদন্তের দাবি ছত্রখিল পুলিশ ফাঁড়িকে ঘিরে

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে হবে – বিএনপি সভাপতি রুমানা মাহমুদ 

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, আগস্ট ৭, ২০২৫,
  • 214 Time View
জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে-বিএনপি সভাপতি রুমানা মাহমুদ

মোঃ জাহিদুল হক জাহিদ, সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জ -২ ( সিরাজগঞ্জ সদর আংশিক ও কামারখন্দ উপজেলা) আসনের সাবেক নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ বলেছেন, ছাত্র গণআন্দোলন গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন এবং গত ১৭ বছরে ফ্যাসিস্ট সরকারের দুঃশাসনে যারা নির্যাতিত নিপীড়িত হয়েছেন,গুম খুন হয়েছেন সেই সকল বীর শহীদদের এবং নিপীড়িত নিষ্পেষিত মজলুম মানুষদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলাই হবে আমাদের নতুন সংগ্রামের অভিযাত্রা।

বুধবার ( ৬ আগষ্ট) বিকালে সিরাজগঞ্জের পৌর ভাসানী মিলনায়তন চত্বরে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচীর আলোকে জেলা বিএনপির বিজয় মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রুমানা মাহমুদ এইসব কথা বলেন।

জেলা বিএনপির সহ সভাপতি মোঃ মকবুল হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শামীম খানের পরিচালনায় সমাবেশে প্রধান বক্তা বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু তার বক্তব্যে বলেন,ছাত্র গণআন্দোলন গণঅভ্যুত্থানে শত শহীদের রক্তের সিঁড়ি ডিঙিয়ে ইতিহাসের নিষ্ঠুরতম নিকৃষ্ট ফ্যাসিস্ট শেখ হাসিনার দুঃশাসনের পতন হয়েছে,বাংলাদেশকে আর কখনোই আধিপত্যপাতের তাবেদারী রাষ্ট্রে পরিণত করতে হেওয়া হবে না,শহীদের রক্তস্নাত রাজপথে যে ফ্যাসিবাদী গণহত্যাকারীর পতন হয়েছে,বাংলাদেশে আর কোন গণহত্যাকারী ফ্যাসিবাদ কায়েম করতে দেওয়া হবে না।

এসময় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল, নাজমুল হাসান তালুকদার রানা,যুগ্ম সাধারণ সম্পাদক নুর কায়েম সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান, সাংগঠনিক সম্পাদক মোঃ আবু সাইদ সুইট ও আলমগীর আলম,শহর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন ভুঁইয়া সেলিম ও সাবেক সাধারণ সম্পাদক মুন্সি জাহিদ আলম।

সমাবেশে শহর বিএনপির ও সদর উপজেলা বিএনপি এবং বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীর মিছিল করে শ্লোগান দিয়ে হাতে রংবেরঙের ব্যানার ফেস্টুন,প্লাকার্ড ও ধানের শীষ হাতে নিয়ে বাদ্যযন্ত্রের তালে তালে নেচে গেয়ে সমাবেশ যোগ দেন। বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যদলের সিরাজগঞ্জ জেলার আহ্বায়ক মোঃ মনিরুজ্জামান বাবুর নেত্রীত্বে বিশাল মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন সে সময় সদস্য সচিব নুরুল ইসলাম নুরু, জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আলমাস, সিরাজগঞ্জ পৌর কমিটির সুজন আল হাসান,সাধারণ সম্পাদক সেলিম রেজাসহ সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে ভাসানী মিলনায়তন চত্বর থেকে বৃষ্টি উপেক্ষা করে জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ ও সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চুর নেতৃত্বে বিশাল বিজয় মিছিল বের হয়। বিজিয় মিছিলটি ইবি রোড, ইলিয়ট ব্রিজ (বড়পুল) এসএস রোড হয়ে বাজার স্টেশন রোডস্থ স্বাধীনতা স্কয়ারে যেয়ে শেষ হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork