1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
চান্দিনায় এমপি আতিকুল আলম শাওনকে যুবদলের সংবর্ধনা - cumillarswadinsangbad
২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| দুপুর ২:৩৪|
শিরোনামঃ
মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন সুযোগ পেলে ব্রাহ্মণপাড়ার মাধবপুর ইউনিয়নকে উন্নয়নের রোল মডেল করতে চান সাংবাদিক মাহবুবুর রহমান ভূঁইয়া মুরাদনগরের প্রবীণ পত্রিকা হকার নিতাই চন্দ্র সাহার মৃত্যু ব্রাহ্মণপাড়ার মাধবপুর বাসস্ট্যান্ডে সমিতির নামে চাঁদা আদায়ের অভিযোগ চৌদ্দগ্রামের ঐতিহ্যবাহী চিওড়া আছগরিয়া ফাযিল ডিগ্রি মাদরাসার ৭০ বছর পূর্তি উৎসব পালিত দেবীদ্বারে ২দিন ব‍্যাপী জাগুয়ার ডে- ক‍্যাম্প অনুষ্ঠিত *গুণবতীতে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল: ট্রাইবেকারে কুমিল্লার কাছে হারলো নোয়াখালী  বরুড়ায় বৃদ্ধ দর্জির গলাকাটা মরদেহ উদ্ধার আকস্মিক স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন সরেজমিনে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন “চান্দিনায় গভীর রাতে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই, অগ্নিসংযোগের অভিযোগে রহস্য ঘনীভূত

চান্দিনায় এমপি আতিকুল আলম শাওনকে যুবদলের সংবর্ধনা

Reporter Name
  • Update Time : রবিবার, এপ্রিল ২৬, ২০২৬,
  • 202 Time View
চান্দিনায় এমপি আতিকুল আলম শাওনকে যুবদলের সংবর্ধনা

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চান্দিনা উপজেলায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সংসদ সদস্য আতিকুল আলম শাওনকে ফুলেল সংবর্ধনা ও সম্মাননা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, চান্দিনা উপজেলা শাখা। দলীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ও উচ্ছ্বাসের মধ্য দিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে তার রাজনৈতিক অবদান, ত্যাগ ও এলাকার উন্নয়নে ভূমিকার কথা তুলে ধরেন বক্তারা।

শনিবার (২৫ এপ্রিল ২০২৬) সকাল ১০টায় চান্দিনা পৌর অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপজেলা ও পৌর বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। পুরো অডিটোরিয়ামজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ ও নেতাকর্মীদের সরব উপস্থিতি।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘ রাজনৈতিক পথচলায় নানা প্রতিকূলতা মোকাবিলা করেও আতিকুল আলম শাওন জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র রক্ষার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তার নেতৃত্বে চান্দিনার রাজনীতিতে নতুন গতি সঞ্চার হয়েছে এবং সংগঠন আরও শক্তিশালী হয়েছে।

বক্তারা আরও বলেন, “জনগণের স্বার্থ ও এলাকার উন্নয়নকে প্রাধান্য দিয়ে তিনি সবসময় কাজ করেছেন। তার নেতৃত্বে চান্দিনার রাজনৈতিক ও সামাজিক অগ্রগতি আরও এগিয়ে যাবে বলে আমরা আশাবাদী।”

সংবর্ধিত অতিথির বক্তব্যে এমপি আতিকুল আলম শাওন নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,

“চান্দিনার মানুষ আমাকে যে ভালোবাসা ও সমর্থন দিয়েছেন, সেটিই আমার রাজনৈতিক শক্তি। এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে আমি সবসময় কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও সবাইকে সঙ্গে নিয়ে চান্দিনাকে আরও এগিয়ে নিতে চাই।”

তিনি আরও বলেন, দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনগণের অধিকার আদায় ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী আরশাদ, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মাওলানা আবুল খায়ের, সদস্য সচিব শাহজাহান মুন্সি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ডা. সাইফুল্লাহ বাপ্পি, ছাত্রদলের সাবেক সভাপতি কাইয়ুম খানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করে এমপি আতিকুল আলম শাওনকে সংবর্ধিত করা হয়। এ সময় উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায় এবং দলীয় স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো চান্দিনা পৌর অডিটোরিয়াম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork