1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
চান্দিনা নবাবপুরে বিএনপি ৩১দফা কর্মসূচি বাস্তবায়নে লক্ষ্যে, আলোচনা সভা - cumillarswadinsangbad
২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| বিকাল ৫:৪০|
শিরোনামঃ
মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন সুযোগ পেলে ব্রাহ্মণপাড়ার মাধবপুর ইউনিয়নকে উন্নয়নের রোল মডেল করতে চান সাংবাদিক মাহবুবুর রহমান ভূঁইয়া মুরাদনগরের প্রবীণ পত্রিকা হকার নিতাই চন্দ্র সাহার মৃত্যু ব্রাহ্মণপাড়ার মাধবপুর বাসস্ট্যান্ডে সমিতির নামে চাঁদা আদায়ের অভিযোগ চৌদ্দগ্রামের ঐতিহ্যবাহী চিওড়া আছগরিয়া ফাযিল ডিগ্রি মাদরাসার ৭০ বছর পূর্তি উৎসব পালিত দেবীদ্বারে ২দিন ব‍্যাপী জাগুয়ার ডে- ক‍্যাম্প অনুষ্ঠিত *গুণবতীতে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল: ট্রাইবেকারে কুমিল্লার কাছে হারলো নোয়াখালী  বরুড়ায় বৃদ্ধ দর্জির গলাকাটা মরদেহ উদ্ধার আকস্মিক স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন সরেজমিনে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন “চান্দিনায় গভীর রাতে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই, অগ্নিসংযোগের অভিযোগে রহস্য ঘনীভূত

চান্দিনা নবাবপুরে বিএনপি ৩১দফা কর্মসূচি বাস্তবায়নে লক্ষ্যে, আলোচনা সভা

Reporter Name
  • Update Time : রবিবার, নভেম্বর ২৩, ২০২৫,
  • 675 Time View
চান্দিনা নবাবপুরে বিএনপি ৩১দফা কর্মসূচি বাস্তবায়নে লক্ষ্যে, আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদন:

কুমিল্লা চান্দিনা উপজেলায় ১১ নং দোল্লাই নবাবপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে, ২২শে নভেম্বর শনিবার বিকাল ৩টায়, বিএনপি’র রাষ্ট্র কাঠামো ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় নেতাকর্মীরা মিছিলে মিছিলে, দলবেঁধে এসে পুরো মাঠ সমাবেশের রূপান্তরিত করে এবং পুরো মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আ,ন,ম ইব্রাহিম খলিলুর রহমান (ভিপি ইব্রাহিম) সহ-সভাপতি ,কৃষক দল, কেন্দ্রীয় সংসদ।

প্রধান বক্তা, মোফাজ্জল হোসেন বশির, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ, আবদুল্লাহ আল নাঈম, ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক কৃষক দল কেন্দ্রীয় সংসদ। আবুল বাশার মেম্বার, আহ্বায়ক চান্দিনা উপজেলা তাঁতীদল,  কামাল হোসেন প্রধান, সাবেক সহ-সভাপতি, চান্দিনা উপজেলা ছাত্রদল। জোবায়ের আহমেদ সুমন, যুগ্ম আহ্বায়ক, স্বেচ্ছাসেবক দল, চান্দিনা পৌরসভা।

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের বিজ্ঞান ও প্রযুক্তির বিষয় সম্পাদক, ইঞ্জিনিয়ার কাজী সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে, ও কাতার ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক বাবুল গাজীর সঞ্চালনায় বক্তব্য রাখেন—

আ,ন,ম ইব্রাহিম খলিলুর রহমান (ভিপি ইব্রাহিম)সহ-সভাপতি জাতীয়তাবাদী কৃষক দল, কেন্দ্রীয় সংসদ, মোফাজ্জল হোসেন বশির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছাত্রদল, কেন্দ্রীয় সংসদ। আবদুল্লাহ আল নাঈম ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক কৃষক দল কেন্দ্রীয় সংসদ। সফিকুল ইসলাম যুগ্ম আহ্বায়ক কৃষক দল কুমিল্লা উত্তর জেলা। নুরুল ইসলাম ভূঁইয়া যুগ্ম আহ্বায়ক কৃষক দল কুমিল্লা উত্তর জেলা। আব্দুল মান্নান সাবেক সহ-সাংগঠনিক চান্দিনা উপজেলা বিএনপি। মুঞ্জুরুল আলম মঞ্জু যুগ্ম আহ্বায়ক স্বেচ্ছাসেবক দল কুমিল্লা উত্তর জেলাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভাপতির বক্তব্যে বলেন, কুমিল্লা ৭ চান্দিনা, ধানের শীষ মার্কার মনোনীত প্রার্থী, ইঞ্জিনিয়ার কাজী সাখাওয়াত বলেন, চান্দিনাকে কারিগরি শিক্ষা গ্রহণের মাধ্যমে এগিয়ে নিয়ে যেতে হবে এবং চান্দিনাকে একটি রোল মডেল হিসেবে চিহ্নিত করতে হবে। এই চান্দিনাকে মাদকমুক্ত করে, চান্দিনাকে আধুনিকায়ন করতে হবে, চান্দিনার সমাজ থেকে মাদক কারবারীদেরকে দূর করতে হবে।  আমি যদি মনোনয়ন পাই আমাকে সবাই ভোট দিয়ে ধানের শীষ মার্কাকে জয়যুক্ত করবেন।

৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে দোল্লাই নবাবপুর স্কুল মাঠে চান্দিনা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিভিন্ন ইউনিট থেকে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork