1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
গাইবান্ধায় বৃষ্টিতে ভিজে বিএনপির বিক্ষোভ সমাবেশ - cumillarswadinsangbad
২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| বিকাল ৫:৪৯|
শিরোনামঃ
নীলা আক্তার কর্তৃক নির্যাতনের শিকার সহ-পরিবার ফতুল্লা থানায় অভিযোগ প্রবাসীর বাড়িতে হামলা, মৃত্যুশয্যায় বৃদ্ধ বাবা-মা কুমিল্লা প্রেসক্লাবে আজ নেতৃত্বের লড়াই, ভোটের অপেক্ষায় সাংবাদিক সমাজ ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ১৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার বরুড়ায় ছাত্র যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক আটক: রণক্ষেত্র এলাকা, পুলিশসহ আহত কয়েকজন ইডিসিএল ঘিরে অস্থিতিশীলতার অভিযোগ উৎপাদন ব্যাহত ও কর্মপরিবেশ নষ্টের মাধাইয়ায় ‘মাদককে না বলুন’ কর্মসূচি, শিক্ষার্থী-ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের বিলম্ব উচিত নয়: আহমেদ আবু জাফর হোমনায় এক সপ্তাহে কয়েক স্থানে চুরি; রেহাই পেল না প্রতিবন্ধীর টং দোকানও তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অবহিতকরণ সভা

গাইবান্ধায় বৃষ্টিতে ভিজে বিএনপির বিক্ষোভ সমাবেশ

Reporter Name
  • Update Time : বুধবার, জুলাই ১৬, ২০২৫,
  • 202 Time View

মাহমুদুল হাবিব রিপন, গাইবান্ধা প্রতিনিধি:


‎সারাদেশে আইনশৃঙ্খলার চরম অবনতি, চাঁদাবাজি, সন্ত্রাস ও শীর্ষ নেতাদের সম্পর্কে অশালীন বক্তব্যের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। বুধবার দুপুরে প্রবল বৃষ্টির মধ্যেই সদর থানা ও পৌর বিএনপির উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

‎বক্তব্য দেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবু। আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, সহ-সভাপতি মো. শহীদুজ্জামান শহীদ, আব্দুল আউয়াল আরজু, যুগ্ম সম্পাদক মো. ইলিয়াস হোসেন, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু এবং শহর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব মোস্তাক আহমেদ।

‎বক্তারা অভিযোগ করেন, বিএনপির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। একটি মহল পরিকল্পিতভাবে দেশজুড়ে চাঁদাবাজি, মসজিদে ও রাস্তায় মানুষ হত্যা করে সন্ত্রাসের পরিবেশ তৈরি করছে। তবে বিএনপি এসব ষড়যন্ত্র রাজনৈতিকভাবেই মোকাবিলা করবে বলে নেতারা হুঁশিয়ারি দেন।

‎বৃষ্টি উপেক্ষা করে বিপুল সংখ্যক নেতাকর্মী বিক্ষোভে অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork