1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
কুমিল্লা সদর দক্ষিণে অবৈধভাবে পুকুর ভরাটের দায়ে ২ লাখ টাকা জরিমানা, পুনর্খননের নির্দেশ - cumillarswadinsangbad
১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| রাত ১:৩৬|
শিরোনামঃ
কুমিল্লা সদর দক্ষিণে অবৈধভাবে পুকুর ভরাটের দায়ে ২ লাখ টাকা জরিমানা, পুনর্খননের নির্দেশ চর দখল নিয়ে কুমিল্লার তিতাস-মেঘনার দুই গ্রামের টেটাযুদ্ধ লুটপাট-ভাঙচুর, আহত অন্তত ৩৫, এলাকায় চরম উত্তেজনা কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ওসি নির্বাচিত ব্রাহ্মণপাড়া থানার ফারুক হোসেন কুমিল্লা মহাসড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতকরণে বুড়িচংয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে দীর্ঘ লাইনে চরম ভোগান্তি দালালচক্রের দৌরাত্ম্য ও সেবার ধীরগতিতে ক্ষুব্ধ সেবাগ্রহীতারা *​বরুড়া উপজেলা নির্বাচন অফিস: সেবার মানোন্নয়ন ও জনআস্থার এক নতুন দিগন্ত* বরুড়ায় অসহায় পরিবারের পাশে মানবতার হাতছানি গুরুতর অসুস্থ লাবিবের চিকিৎসায় ৮০ হাজার টাকা অনুদান দিলেন আবু সায়েম হোমনায় স্টার্টআপ, বিজ্ঞান প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া প্রদর্শনীর উদ্বোধন অসহায় ক্যান্সার রোগীদের পাশে মানবিক উদ্যোগ, দেবীদ্বারে ৩৮ ক্যান্সার রোগীর মাঝে আর্থিক সহায়তা, ঔষধি গাছের চারা ও বীজ বিতরণ চান্দিনায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ আটক ১, মোট গ্রেফতার ৩

কুমিল্লা সদর দক্ষিণে অবৈধভাবে পুকুর ভরাটের দায়ে ২ লাখ টাকা জরিমানা, পুনর্খননের নির্দেশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬,
  • 37 Time View
কুমিল্লা সদর দক্ষিণে অবৈধভাবে পুকুর ভরাটের দায়ে ২ লাখ টাকা জরিমানা, পুনর্খননের নির্দেশ

এম এ খায়ের ইমন, কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় অবৈধভাবে পুকুর ভরাটের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে এক ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে ভরাট করা পুকুরের অংশ পুনর্খনন করে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার (১৭ জুন ২০২৬) উপজেলা প্রশাসন, সদর দক্ষিণ, কুমিল্লার নেতৃত্বে এবং পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। পরিবেশ সংরক্ষণ ও প্রাকৃতিক জলাধার রক্ষার লক্ষ্যে পরিচালিত এ অভিযানে অবৈধভাবে পুকুর ভরাটের অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ধারা ৬(ঙ) এবং ১৫(১)-এর ক্রমিক নং ৮ অনুযায়ী সদর দক্ষিণ উপজেলার লক্ষীনগর এলাকার বাসিন্দা জনাব আবু নাছের আরাফাত ভূইয়া (পিতা: এ কাশেম ভূইয়া)-কে পুকুর ভরাটের অপরাধে ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরে অভিযুক্ত ব্যক্তি জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে পরিশোধ করেন।

এ সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভরাটকৃত পুকুরের অংশ পুনরায় খনন করে আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করে। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলাধার সংরক্ষণে এ ধরনের পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

মোবাইল কোর্ট পরিচালনায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন সজীব তালুকদার, সহকারী কমিশনার (ভূমি), সদর দক্ষিণ, কুমিল্লা। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট মো. শফিকুল ইসলাম।

এ সময় পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক জোবায়ের হোসেন এবং উচ্চমান সহকারী মো. তাজুল ইসলাম উপস্থিত ছিলেন। অভিযানের সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে সদর দক্ষিণ থানা পুলিশের সদস্যরা।

পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, দেশের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় পুকুর, খাল, বিলসহ প্রাকৃতিক জলাধার সংরক্ষণ অত্যন্ত জরুরি। অবৈধভাবে জলাধার ভরাটের কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি জলাবদ্ধতা, ভূগর্ভস্থ পানির স্তর হ্রাস এবং জীববৈচিত্র্যের ওপর নেতিবাচক প্রভাব পড়ে।

তারা আরও বলেন, পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের আওতাধীন এলাকায় পরিবেশবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত নজরদারি অব্যাহত রয়েছে। পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘন করে কেউ পুকুর বা অন্য কোনো জলাধার ভরাট করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পরিবেশ সুরক্ষা এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের স্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালিত হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork