1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
কুমিল্লা জেলায় একাধিক ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেল ব্রাহ্মণপাড়া থানা - cumillarswadinsangbad
৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| সকাল ৭:১৫|
শিরোনামঃ
প্রবাসীর বাড়িতে হামলা, মৃত্যুশয্যায় বৃদ্ধ বাবা-মা কুমিল্লা প্রেসক্লাবে আজ নেতৃত্বের লড়াই, ভোটের অপেক্ষায় সাংবাদিক সমাজ ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ১৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার বরুড়ায় ছাত্র যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক আটক: রণক্ষেত্র এলাকা, পুলিশসহ আহত কয়েকজন ইডিসিএল ঘিরে অস্থিতিশীলতার অভিযোগ উৎপাদন ব্যাহত ও কর্মপরিবেশ নষ্টের মাধাইয়ায় ‘মাদককে না বলুন’ কর্মসূচি, শিক্ষার্থী-ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের বিলম্ব উচিত নয়: আহমেদ আবু জাফর হোমনায় এক সপ্তাহে কয়েক স্থানে চুরি; রেহাই পেল না প্রতিবন্ধীর টং দোকানও তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অবহিতকরণ সভা মাদক কারবারিদের সঙ্গে যোগসাজশের অভিযোগে চাঞ্চল্য, তদন্তের দাবি ছত্রখিল পুলিশ ফাঁড়িকে ঘিরে

কুমিল্লা জেলায় একাধিক ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেল ব্রাহ্মণপাড়া থানা

Reporter Name
  • Update Time : সোমবার, জুন ১, ২০২৬,
  • 109 Time View

মাদক উদ্ধার, ডাকাত গ্রেফতার, গ্রেফতারি পরোয়ানা তামিল ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় বিশেষ অবদানের জন্য পুরস্কৃত ওসি ফারুক হোসেন সহ পুলিশ সদস্যরা

এম এ খায়ের ইমন, কুমিল্লা প্রতিনিধি: 

গত এপ্রিল ২০২৬ মাসে আইন-শৃঙ্খলা রক্ষা, মাদকবিরোধী অভিযান, ডাকাত গ্রেফতার, গ্রেফতারি পরোয়ানা তামিল এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় অসামান্য সাফল্যের স্বীকৃতিস্বরূপ কুমিল্লা জেলার বিভিন্ন ক্যাটাগরিতে একাধিক পুরস্কার অর্জন করেছে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ।

মাদকবিরোধী অভিযানে বিশেষ অবদানের জন্য কুমিল্লা জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পুরস্কার গ্রহণ করেন ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফারুক হোসেন।

এছাড়া জেলার শ্রেষ্ঠ মাদকদ্রব্য উদ্ধারকারী দল হিসেবে পুরস্কৃত হন পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ ফারুক হোসেন, এসআই (নিরস্ত্র) মোঃ আল আমিন, এসআই (নিরস্ত্র) সুজন কুমার আচার্য্য, এসআই (নিরস্ত্র) সৈকত মজুমদার, এএসআই (নিরস্ত্র) মোঃ সাইফুল ইসলাম সিদ্দিকী, এএসআই (নিরস্ত্র) রতন কুমার মল্লিক এবং এএসআই (নিরস্ত্র) মোঃ কামরুজ্জামান। তাদের নেতৃত্বে পরিচালিত অভিযানে ১৫০ কেজি গাঁজা, ২টি গাঁজা গাছ, ৮,২০০ পিস ভারতীয় বাজি, ৯৪০ পিস ইয়াবা ট্যাবলেট, ১টি পিকআপ ও ৪টি সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়।

অন্যদিকে, ডাকাতি প্রতিরোধে বিশেষ ভূমিকার জন্য ডাকাত গ্রেফতার ক্যাটাগরিতে বিশেষ পুরস্কার অর্জন করেন পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ ফারুক হোসেন, এসআই (নিরস্ত্র) মোঃ ফারুকুল ইসলাম, এএসআই (নিরস্ত্র) রতন কুমার মল্লিকসহ অন্যান্য সদস্যরা। তারা ব্রাহ্মণপাড়া থানার একটি মামলার এজাহারভুক্ত দুই মূল আসামিকে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার করেন এবং তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করেন।

এছাড়া গ্রেফতারি পরোয়ানা তামিলে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি হিসেবে এসআই (নিরস্ত্র) সৈকত মজুমদার, এএসআই (নিরস্ত্র) মোঃ সাইফুল আলম সিদ্দিকী ও এএসআই (নিরস্ত্র) মোঃ কামরুজ্জামান ২৫টি গ্রেফতারি পরোয়ানা সফলভাবে তামিল করায় পুরস্কৃত হন।

এদিকে, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ জনের বিরুদ্ধে সাজা নিশ্চিত করায় বিশেষ পুরস্কার গ্রহণ করেন এসআই (নিরস্ত্র) ডি.এম.এ মজিদ এবং এসআই (নিরস্ত্র) সৈকত মজুমদার।

পুলিশের ধারাবাহিক এসব সাফল্য মাদক, অপরাধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্রাহ্মণপাড়া থানার সক্রিয় ভূমিকার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork