1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ওসি নির্বাচিত ব্রাহ্মণপাড়া থানার ফারুক হোসেন - cumillarswadinsangbad
১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| বিকাল ৫:১০|
শিরোনামঃ
চর দখল নিয়ে কুমিল্লার তিতাস-মেঘনার দুই গ্রামের টেটাযুদ্ধ লুটপাট-ভাঙচুর, আহত অন্তত ৩৫, এলাকায় চরম উত্তেজনা কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ওসি নির্বাচিত ব্রাহ্মণপাড়া থানার ফারুক হোসেন কুমিল্লা মহাসড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতকরণে বুড়িচংয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে দীর্ঘ লাইনে চরম ভোগান্তি দালালচক্রের দৌরাত্ম্য ও সেবার ধীরগতিতে ক্ষুব্ধ সেবাগ্রহীতারা *​বরুড়া উপজেলা নির্বাচন অফিস: সেবার মানোন্নয়ন ও জনআস্থার এক নতুন দিগন্ত* বরুড়ায় অসহায় পরিবারের পাশে মানবতার হাতছানি গুরুতর অসুস্থ লাবিবের চিকিৎসায় ৮০ হাজার টাকা অনুদান দিলেন আবু সায়েম হোমনায় স্টার্টআপ, বিজ্ঞান প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া প্রদর্শনীর উদ্বোধন অসহায় ক্যান্সার রোগীদের পাশে মানবিক উদ্যোগ, দেবীদ্বারে ৩৮ ক্যান্সার রোগীর মাঝে আর্থিক সহায়তা, ঔষধি গাছের চারা ও বীজ বিতরণ চান্দিনায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ আটক ১, মোট গ্রেফতার ৩ এমপি হাজী জসিম উদ্দিন ও সাংবাদিক গিয়াস উদ্দিনকে নিয়ে ফেসবুকে অপপ্রচার: তিন থানায় জিডি, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার দাবি

কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ওসি নির্বাচিত ব্রাহ্মণপাড়া থানার ফারুক হোসেন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, জুন ১৬, ২০২৬,
  • 41 Time View
কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ওসি নির্বাচিত ব্রাহ্মণপাড়া থানার ফারুক হোসেন

এম. এ. খায়ের ইমন, কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লা জেলার আইনশৃঙ্খলা রক্ষা, মাদকবিরোধী অভিযান পরিচালনা এবং অপরাধ দমনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন গত মে মাসের জন্য জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে সম্মাননা লাভ করেছেন।

সোমবার (১৫ জুন) কুমিল্লা জেলা পুলিশ লাইন্সের ড্রিলশেডে অবস্থিত শহীদ এ.বি.এম. আবদুল হালিম মিলনায়তনে অনুষ্ঠিত জেলা পুলিশের মাসিক কল্যাণসভায় আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়। কুমিল্লা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান (পিপিএম-সেবা) পুরস্কার প্রদান করেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) পঙ্কজ বড়ুয়াসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত মে মাসে মাদকদ্রব্য উদ্ধার ও মাদকবিরোধী অভিযান পরিচালনায় অসামান্য সাফল্যের জন্য ব্রাহ্মণপাড়া থানার ওসি মো. ফারুক হোসেনকে জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ওসি হিসেবে নির্বাচিত করা হয়। তাঁর নেতৃত্বে পরিচালিত বিভিন্ন অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার এবং একাধিক গুরুত্বপূর্ণ অপরাধীকে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে।

মাদকদ্রব্য উদ্ধারে বিশেষ অবদান রাখায় পুরস্কৃত হয়েছেন উপ-পরিদর্শক (এসআই) মো. আল আমিন, উপ-পরিদর্শক (এসআই) সৈকত মজুমদার, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. সাইফুল ইসলাম সিদ্দিকী এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. নুর-আল-আহসান।

তাঁদের সমন্বিত অভিযানে মোট ১ হাজার ৫৪৬ পিস ইয়াবা ট্যাবলেট, ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ, ২৫ বোতল স্কাফ সিরাপ, ১০৪ কেজি গাঁজা এবং একটি গাঁজা গাছ উদ্ধার করা হয়। মাদক উদ্ধারের এই সফলতা জেলার মাদক নিয়ন্ত্রণ কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

অন্যদিকে, গ্রেপ্তারি পরোয়ানা তামিলে বিশেষ সাফল্যের জন্যও একাধিক পুলিশ সদস্য সম্মাননা লাভ করেন। এ তালিকায় রয়েছেন এসআই সৈকত মজুমদার, এএসআই মো. সাইফুল ইসলাম সিদ্দিকী, এএসআই মো. নুর-আল-আহসান, এএসআই মো. নাছির উদ্দিন এবং এএসআই মো. ইমরান হোসেন। তাঁরা সম্মিলিতভাবে ৪০টি গ্রেপ্তারি পরোয়ানা সফলভাবে তামিল করে প্রশংসা অর্জন করেন।

এ ছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৩ জনকে সাজা প্রদানে কার্যকর ভূমিকা রাখায় এসআই মো. মাহতাব হোসাইনকে পুরস্কৃত করা হয়। একই সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ অভিযান, মাদক উদ্ধার এবং আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ কনস্টেবল আরমান খান ও কনস্টেবল নুর মোহাম্মদ শেখকেও সম্মাননা প্রদান করা হয়।

সম্মাননা লাভের প্রতিক্রিয়ায় ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, “এই অর্জন শুধু আমার একার নয়; এটি ব্রাহ্মণপাড়া থানার প্রতিটি পুলিশ সদস্যের সম্মিলিত পরিশ্রম, আন্তরিকতা ও পেশাদারিত্বের ফল। মাদক, সন্ত্রাস, চুরি, ডাকাতিসহ সকল ধরনের অপরাধ দমনে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং একটি মাদকমুক্ত, শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। ভবিষ্যতেও একই নিষ্ঠা ও দায়িত্ববোধ নিয়ে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের উৎসাহিত করতে এ ধরনের সম্মাননা কার্যক্রম অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork