1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
অসহায় ক্যান্সার রোগীদের পাশে মানবিক উদ্যোগ, দেবীদ্বারে ৩৮ ক্যান্সার রোগীর মাঝে আর্থিক সহায়তা, ঔষধি গাছের চারা ও বীজ বিতরণ - cumillarswadinsangbad
১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| বিকাল ৫:০৭|
শিরোনামঃ
চর দখল নিয়ে কুমিল্লার তিতাস-মেঘনার দুই গ্রামের টেটাযুদ্ধ লুটপাট-ভাঙচুর, আহত অন্তত ৩৫, এলাকায় চরম উত্তেজনা কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ওসি নির্বাচিত ব্রাহ্মণপাড়া থানার ফারুক হোসেন কুমিল্লা মহাসড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতকরণে বুড়িচংয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে দীর্ঘ লাইনে চরম ভোগান্তি দালালচক্রের দৌরাত্ম্য ও সেবার ধীরগতিতে ক্ষুব্ধ সেবাগ্রহীতারা *​বরুড়া উপজেলা নির্বাচন অফিস: সেবার মানোন্নয়ন ও জনআস্থার এক নতুন দিগন্ত* বরুড়ায় অসহায় পরিবারের পাশে মানবতার হাতছানি গুরুতর অসুস্থ লাবিবের চিকিৎসায় ৮০ হাজার টাকা অনুদান দিলেন আবু সায়েম হোমনায় স্টার্টআপ, বিজ্ঞান প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া প্রদর্শনীর উদ্বোধন অসহায় ক্যান্সার রোগীদের পাশে মানবিক উদ্যোগ, দেবীদ্বারে ৩৮ ক্যান্সার রোগীর মাঝে আর্থিক সহায়তা, ঔষধি গাছের চারা ও বীজ বিতরণ চান্দিনায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ আটক ১, মোট গ্রেফতার ৩ এমপি হাজী জসিম উদ্দিন ও সাংবাদিক গিয়াস উদ্দিনকে নিয়ে ফেসবুকে অপপ্রচার: তিন থানায় জিডি, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার দাবি

অসহায় ক্যান্সার রোগীদের পাশে মানবিক উদ্যোগ, দেবীদ্বারে ৩৮ ক্যান্সার রোগীর মাঝে আর্থিক সহায়তা, ঔষধি গাছের চারা ও বীজ বিতরণ

Reporter Name
  • Update Time : শনিবার, জুন ১৩, ২০২৬,
  • 55 Time View
কুমিল্লা দেবীদ্বারে ৩৮ ক্যান্সার রোগীর মাঝে আর্থিক সহায়তা, ঔষধি গাছের চারা ও বীজ বিতরণ

এম এ খায়ের ইমন (কুমিল্লা) প্রতিনিধি:

মানবিকতা, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে “রেইজ ইয়োর হ্যান্ডস ফর নিডস ক্যান্সার পেশেন্টস” গ্রুপ। কুমিল্লার দেবীদ্বারে ৩৮ জন অসহায় ও দরিদ্র ক্যান্সার রোগীর মাঝে আর্থিক সহায়তা, ঔষধি গাছের চারা এবং বিভিন্ন ফল ও সবজির বীজ বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১২ জুন) বিকেল ৩টায় দেবীদ্বার সুজাত আলী সরকারি কলেজ মিলনায়তনে আয়োজিত এ মানবিক সহায়তা কর্মসূচিতে সহযোগিতা করে “দেবীদ্বার উপজেলা জনকল্যাণ সংঘ”। অনুষ্ঠানে ক্যান্সার আক্রান্ত রোগী ও তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের নবনির্বাচিত চেয়ারম্যান এবং দেবীদ্বার সুজাত আলী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আহসান পারভেজ। তিনি তাঁর বক্তব্যে বলেন, “ক্যান্সার রোগীদের শুধু চিকিৎসা ও ওষুধ দিলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। তাদের প্রয়োজন মানসিক সাহস, পারিবারিক সহযোগিতা এবং সামাজিক সমর্থন। ক্যান্সার একটি রোগীর পাশাপাশি পুরো পরিবারের ওপর অর্থনৈতিক ও মানসিক চাপ সৃষ্টি করে। তাই সমাজের বিত্তবান ও সচেতন মানুষদের উচিত এসব অসহায় মানুষের পাশে দাঁড়ানো।”

তিনি আরও বলেন, “নিজেদের কখনো রোগী মনে করবেন না, বরং একজন যোদ্ধা হিসেবে ভাবুন। ইতিবাচক মনোভাব ও আত্মবিশ্বাসই আপনাদের সুস্থ জীবনের পথে এগিয়ে নিয়ে যাবে।”

ঢাকার সরকারি বাংলা কলেজের মৃত্তিকা বিভাগের অধ্যাপক এবং ক্যান্সারজয়ী প্রফেসর ড. জেসমিন পারভীন সীমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন মো. সফিউল্লাহ সোহাগ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেবীদ্বার উপজেলা সমাজসেবা কর্মকর্তা বরুণ চন্দ্র দে, সমাজসেবক ও রাজনীতিক মো. আনোয়ার হোসেন ভুলু পাঠান, দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার, সমাজসেবক মো. মোজাফ্ফর আহমেদ, মোস্তাফিজুর রহমান মাসুদ, সাংবাদিক সৈয়দ খলিলুর রহমান বাবুল এবং ক্যান্সারে আক্রান্ত মো. শাহ আলম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ব্যাংক কর্মকর্তা মো. আব্দুস সালাম মুন্সী। এছাড়াও ক্যান্সার বিষয়ে সচেতনতামূলক আলোচনা ও পরামর্শ দেন ডা. মো. আল আমিন এবং ডা. মো. সাহেদ কামাল। তারা ক্যান্সার প্রতিরোধ, প্রাথমিক লক্ষণ শনাক্তকরণ, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং নিয়মিত চিকিৎসা গ্রহণের গুরুত্ব সম্পর্কে উপস্থিতদের অবহিত করেন।

অনুষ্ঠানে গলা, ফুসফুস, স্তন, জরায়ু, ব্লাড ও ব্রেইন ক্যান্সারসহ বিভিন্ন ধরনের ক্যান্সারে আক্রান্ত ৩৮ জন রোগীর প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ৩ লাখ ৮০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়। একই সঙ্গে তাদের মাঝে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক বিভিন্ন ঔষধি গাছের চারা এবং পুষ্টিকর ফল ও সবজির বীজ বিতরণ করা হয়।

সহায়তা গ্রহণকারী এক রোগীর স্বজন আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে আমরা দিশেহারা হয়ে পড়েছিলাম। এই সহায়তা শুধু আর্থিক সাহায্য নয়, এটি আমাদের জন্য নতুন করে বেঁচে থাকার অনুপ্রেরণা।”

সভাপতির বক্তব্যে ড. জেসমিন পারভীন সীমা বলেন, “আমি নিজেও ক্যান্সারের সঙ্গে দীর্ঘদিন লড়াই করেছি। সেই অভিজ্ঞতা থেকেই উপলব্ধি করেছি একজন ক্যান্সার রোগী ও তার পরিবারের কষ্ট। সমাজের প্রতি দায়িত্ববোধ থেকেই এই উদ্যোগ গ্রহণ করেছি। অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি ও সার্থকতা।”

অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথি, রোগী ও স্বজনদের মধ্যে মানবিক মূল্যবোধ, সহমর্মিতা এবং সামাজিক দায়বদ্ধতার বার্তা ছড়িয়ে পড়ে। অংশগ্রহণকারীরা এ ধরনের উদ্যোগকে সমাজের জন্য অত্যন্ত ইতিবাচক ও অনুকরণীয় বলে অভিহিত করেন। মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকা এ আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork