1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
পুরান ঢাকার ব্যবসায়ী সোহাগকে পাথর মেরে হত্যার প্রতিবাদে চান্দিনায় বিক্ষোভ - cumillarswadinsangbad
৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সকাল ৯:১০|
শিরোনামঃ
চান্দিনায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মারুতি গাড়ির ধাক্কায় অজ্ঞাত নারী নিহত কাজ না করেই বিল উত্তোলনের অভিযোগ: হোমনা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ লাখ ২৮ হাজার টাকার অনিয়মের অভিযোগ কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার নতুন ওসি রকিবুল ইসলাম হোমনায় পুলিশের অভিযানে প্রাইভেটকারে মিলল ২০ কেজি গাঁজা, আটক মাদক কারবারি চান্দিনায় স্বাস্থ্যখাতে বড় সুখবর ৫০ থেকে ১০০ শয্যায় উন্নীত হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চান্দিনায় পুলিশের বিশেষ অভিযান মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেফতার ৩ ঈদুল আজহা উপলক্ষে হোমনায় অসহায় মানুষের পাশে এমপি সেলিম ভূঁইয়া চান্দিনায় ঈদুল আযহা উপলক্ষে দুস্থদের মাঝে ১০ লক্ষ টাকার আর্থিক সহায়তা বিতরণ- প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অনুদানে উপকৃত নিম্ন আয়ের পরিবার চান্দিনায় পুলিশের বিশেষ অভিযান 🚨 মাদকসেবী ও পেশাদার চোরসহ গ্রেফতার ৩ জন

পুরান ঢাকার ব্যবসায়ী সোহাগকে পাথর মেরে হত্যার প্রতিবাদে চান্দিনায় বিক্ষোভ

Reporter Name
  • Update Time : শনিবার, জুলাই ১২, ২০২৫,
  • 194 Time View

নিজস্ব প্রতিবেদন:

পুরান ঢাকায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে যুবদল নেতাকর্মী কর্তৃক ভাঙারি ব্যবসায়ী সোহাগকে প্রকাশ্যে নৃশংসভাবে পাথর মেরে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে চান্দিনা উপজেলা ছাত্র জনতা।

শনিবার দুপুরে ঢাকা চট্রগ্রাম মহাসড়কের চান্দিনা বাসস্টশনে এই বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়। বিক্ষোভে রাজনীতিতে চাঁদাবাজির সংস্কৃতি ও নব্য ফ্যাসিবাদ রুখে দেওয়ার ঘোষণা দেন বিক্ষোভকারিরা।

চান্দিনা উপজেলার এনসিপির আহবায়ক আবুল কাশেম অভি বলেন স্বৈরাচারী কর্মকান্ড বাংলার বুকে আবারো ফিরে আসবে এটা আমরা দুঃস্বপ্নেও ভাবিনি। বাংলার জমিন থেকে জুলুমকে উচ্ছেদ করতে জুলাইয়ে প্রতিরোধ গড়ে তোলা হয়েছিল। চাঁদাবাজি , হত্যা, ধর্ষণ আমরা শেখ হাসিনার সময়ই দেখেছি। আবার যদি কেউ নব্য হাসিনা ও স্বৈরাচার হয়ে উঠতে চায় ছাত্রজনতা প্রতিরোধ করবে।

কুমিল্লা উত্তর জেলার এনসিপির যুগ্ন আহবায়ক শরিফুজ্জামান বলেন আজকের চাঁদার দাবিতে পাথর নিক্ষেপে হত্যায় জুলাই রক্তাক্ত হয়েছে। এমন চলতে থাকলে ছাত্রসমাজ আবার জুলাই যুদ্ধ শুরু করবে। গত কয়েক মাস থেকে দেশে চাঁদাবাজি ধর্ষণের মতো কর্মকান্ড চলছে।

খেলাফত মজলিশের সদস্য আবু বক্কর সিদ্দিক বলেন, প্রশাসন অপরাধে কার্যকর ভূমিকা নেয় না। বিচারহীনতার সংষ্কৃতি চলমান রয়েছে। এসবের বিরুদ্ধে জুলাইয়ের হাতিয়ার আবারো হাতে তুলে নিতে হবে।

কুমিল্লা উত্তর জেলা যুব অধিকার পরিষদের সিনি.সহ সভাপতিএম এ জামান বলেন, চাঁদা না দেওয়ায় এই হত্যা আইয়ামে জাহিলিয়াতকে হার মানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork