1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
নবীনগরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা - cumillarswadinsangbad
১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| রবিবার| রাত ১২:০৩|
শিরোনামঃ
দীর্ঘ ৩৬ বছরের কর্মজীবন শেষে অবসরে গেলেন প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন চান্দিনায় পৌরসভা সম্ভাব্য মেয়র প্রার্থী হাজী নুরুল ইসলাম মুন্সীর মতবিনিময় সভা মুরাদনগরে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি হাবিব গ্রেপ্তার দেবিদ্বারে ১২নং ভানী ইউনিয়ন সূর্যপুর উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি মেধার আলোয় উজ্জ্বল নবীনগর, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রধানমন্ত্রী দেশের‌ ১ কোটি মানুষকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের উদ্যোগ নিয়েছেন – ড. মুজিবুর রহমান উন্নয়ন যিনি করবেন তাকেই স্বাগত জানাতে হবে নবীনগরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা আধুনিক ও অপরাধমুক্ত চান্দিনা গড়ার অঙ্গীকার পৌর মেয়র প্রার্থী নুরুল ইসলাম মুন্সীর

নবীনগরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা

মোঃইব্রাহিম খলিল
  • Update Time : শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬,
  • 91 Time View

‘মাদককে না বলুন, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ুন’—এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড উন্নয়ন সংস্থার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিকেলে শ্রীরামপুর গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বর্ণাঢ্য র‍্যালিটি শিবির মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় মাদকবিরোধী আলোচনা সভা।

শ্রীরামপুর ইউনিয়ন যুবদল নেতা জাকিরের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন শ্রীরামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি দুলাল ভূইয়া সুমন।

র‍্যালিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীদের হাতে বিভিন্ন ব্যানার ও ফেস্টুন দেখা যায়। তারা মাদকের বিরুদ্ধে নানা স্লোগান দেন এবং মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।

আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না; এর ক্ষতিকর প্রভাব একটি পরিবার থেকে পুরো সমাজে ছড়িয়ে পড়ে। মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বক্তারা আরও বলেন, তরুণ সমাজই দেশের ভবিষ্যৎ। তাদের মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে নিয়মিত সভা, র‍্যালি ও সামাজিক সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা প্রয়োজন। পাশাপাশি মাদক ব্যবসা ও মাদকাসক্তির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork