1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
মুরাদনগরে কুখ্যাত মাদক ডিলার মাসুম ও তার স্ত্রীসহ ৩ জন গ্রেপ্তার - cumillarswadinsangbad
১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| রবিবার| রাত ১২:০৩|
শিরোনামঃ
দীর্ঘ ৩৬ বছরের কর্মজীবন শেষে অবসরে গেলেন প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন চান্দিনায় পৌরসভা সম্ভাব্য মেয়র প্রার্থী হাজী নুরুল ইসলাম মুন্সীর মতবিনিময় সভা মুরাদনগরে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি হাবিব গ্রেপ্তার দেবিদ্বারে ১২নং ভানী ইউনিয়ন সূর্যপুর উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি মেধার আলোয় উজ্জ্বল নবীনগর, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রধানমন্ত্রী দেশের‌ ১ কোটি মানুষকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের উদ্যোগ নিয়েছেন – ড. মুজিবুর রহমান উন্নয়ন যিনি করবেন তাকেই স্বাগত জানাতে হবে নবীনগরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা আধুনিক ও অপরাধমুক্ত চান্দিনা গড়ার অঙ্গীকার পৌর মেয়র প্রার্থী নুরুল ইসলাম মুন্সীর

মুরাদনগরে কুখ্যাত মাদক ডিলার মাসুম ও তার স্ত্রীসহ ৩ জন গ্রেপ্তার

মোহাম্মদ আলী
  • Update Time : শুক্রবার, আগস্ট ২১, ২০২৬,
  • 84 Time View

মোহাম্মদ আলী 

কুমিল্লার মুরাদনগরে কুখ্যাত মাদক ডিলার ও একাধিক মাদক মামলার আসামি আব্দুল্লাহ আল মাসুম (৩০), তার স্ত্রী মীম আক্তার (২৪) ও সাইফুল আলীম (৫৫) নামে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা ও পুলিশ সদস্যকে জখম করার অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে উপজেলার জাহাপুর ইউনিয়নের বাখরাবাদ বাজার এলাকার কবির মিয়ার (সাইফুলেন্নেছা) মার্কেটে মাসুমের এনজিও কার্যালয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—গাংগাটিয়া গ্রামের হাজী মো. কবির সওদাগরের ছেলে আব্দুল্লাহ আল মাসুম (৩০), তার স্ত্রী মীম আক্তার (২৪) এবং ছয়ফুল্লাকান্দি গ্রামের মৃত আব্দুল গফুর মাস্টারের ছেলে সাইফুল আলীম (৫৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর নির্দেশনায় এসআই মো. মহিন উদ্দিনের নেতৃত্বে এসআই রাজু বড়ুয়া, এএসআই মহসিন আলম, এএসআই নুর মোহাম্মদ, এএসআই কুসুম বড়ুয়াসহ পুলিশের একটি দল বাখরাবাদ বাজারসংলগ্ন এলাকায় অভিযান চালায়। অভিযানে মাসুমকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, মাসুমকে গ্রেপ্তারের সময় অপর দুই আসামিসহ অজ্ঞাতনামা কয়েকজন পুলিশের ওপর হামলা চালায়। এতে পুলিশ সদস্যরা আহত হন এবং সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনা ঘটে।

স্থানীয়দের অভিযোগ, মাসুম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে। মাদক ব্যবসায় তার স্ত্রীসহ আরও কয়েকজন সহযোগিতা করতেন বলেও স্থানীয়দের অভিযোগ রয়েছে। তিনজন গ্রেপ্তার হওয়ায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানান স্থানীয়রা।

মুরাদনগর থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একটি মাদক মামলা ও পুলিশের ওপর হামলার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। মাসুমের বিরুদ্ধে পূর্বের মাদক মামলাসহ মোট ছয়টি মামলা রয়েছে।

শুক্রবার দুপুরে গ্রেপ্তারকৃতদের কুমিল্লার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মুরাদনগরকে মাদকমুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওসি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork