1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে বরুড়ায় জামায়াতের গণমিছিল - cumillarswadinsangbad
৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ১১:০৩|
শিরোনামঃ
গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে বরুড়ায় জামায়াতের গণমিছিল শিক্ষার্থীদের বিনোদনের জন্য দোলনা ও ইনডোর গেমস উদ্বোধন লালমাইয়ে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত নবীনগরে জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় হোপের আলোচনা সভা কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিঃ এর উদ্যোগে বৃক্ষ রোপণ ও গাছের চারা বিতরণ অনুষ্ঠিত ​ব্রাহ্মণপাড়ায় নতুন ইউএনও মুন্নী ইসলামের যোগদান বিশ্বনাথে ‘প্রবাসী ওয়েলফেয়ার এসোসিয়েশন’র পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ চকরিয়া জমজম হাসপাতালের বিরুদ্ধে অপচিকিৎসা ও ‘গলাকাটা’ বিলের অভিযোগ নীলা আক্তার কর্তৃক নির্যাতনের শিকার সহ-পরিবার ফতুল্লা থানায় অভিযোগ প্রবাসীর বাড়িতে হামলা, মৃত্যুশয্যায় বৃদ্ধ বাবা-মা

গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে বরুড়ায় জামায়াতের গণমিছিল

রুবেল হোসেন
  • Update Time : বুধবার, আগস্ট ৫, ২০২৬,
  • 6 Time View

রুবেল হোসেন

“গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার” দাবিতে কুমিল্লার বরুড়ায় বুধবার (৫ আগস্ট) সকাল ১০টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে একটি গণমিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গণমিছিলটি বরুড়া পৌরসদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যক্ষ ড. শফিকুল আলম হেলাল।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরুড়া উপজেলা শাখার আমির মাওলানা শাহাদাত হোসাইন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুমিল্লা মহানগরীর সহকারী সেক্রেটারি কামরুজ্জামান সোহেল, বরুড়া উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা আবুল কাশেম, বরুড়া পৌরসভা শাখার নায়েবে আমির মাওলানা জাকির হোসেন এবং বরুড়া পৌরসভা শাখার সহকারী সেক্রেটারি খোরশেদ আলম পাটোয়ারী।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বরুড়া উপজেলা শাখার সহকারী সেক্রেটারি ডা. মজিবুর রহমান এবং বরুড়া পৌরসভা শাখার সেক্রেটারি মু. আনোয়ার হোসাইন।

বক্তারা গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগের বিচার নিশ্চিত করার দাবি জানিয়ে বক্তব্য দেন। তারা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে দাবি আদায়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork