1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে এক নারীর মৃত্যু ও আসামি গ্রেফতার - cumillarswadinsangbad
২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| বিকাল ৩:৩২|
শিরোনামঃ
মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন সুযোগ পেলে ব্রাহ্মণপাড়ার মাধবপুর ইউনিয়নকে উন্নয়নের রোল মডেল করতে চান সাংবাদিক মাহবুবুর রহমান ভূঁইয়া মুরাদনগরের প্রবীণ পত্রিকা হকার নিতাই চন্দ্র সাহার মৃত্যু ব্রাহ্মণপাড়ার মাধবপুর বাসস্ট্যান্ডে সমিতির নামে চাঁদা আদায়ের অভিযোগ চৌদ্দগ্রামের ঐতিহ্যবাহী চিওড়া আছগরিয়া ফাযিল ডিগ্রি মাদরাসার ৭০ বছর পূর্তি উৎসব পালিত দেবীদ্বারে ২দিন ব‍্যাপী জাগুয়ার ডে- ক‍্যাম্প অনুষ্ঠিত *গুণবতীতে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল: ট্রাইবেকারে কুমিল্লার কাছে হারলো নোয়াখালী  বরুড়ায় বৃদ্ধ দর্জির গলাকাটা মরদেহ উদ্ধার আকস্মিক স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন সরেজমিনে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন “চান্দিনায় গভীর রাতে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই, অগ্নিসংযোগের অভিযোগে রহস্য ঘনীভূত

প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে এক নারীর মৃত্যু ও আসামি গ্রেফতার

দাউদকান্দি উপজেলা প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬,
  • 191 Time View

অদ্য ১৬/০৭/২০২৬ ইং তারিখ সকাল অনুমান ১১:০০ ঘটিকায় কচুয়া থানাধীন ০১নং সাচার ইউনিয়ন পরিষদের ০৯নং ওয়ার্ডের কান্দিরপাড় এলাকায় মনির চেয়ারম্যানের বাড়ির সামনে পাকা রাস্তার উপর পারিবারিক/ব্যক্তিগত বিরোধের জের ধরে রোকসানা আক্তার (৩০)-কে তার প্রাক্তন স্বামী আবুল কালাম ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম করে।

স্থানীয় লোকজন আহত রোকসানা আক্তারকে উদ্ধার করে প্রথমে সাচার রেনেসা হাসপাতালে নিয়ে যায়। পরবর্তীতে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্স/ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ভিকটিম ও আসামীর মধ্যে দীর্ঘদিন পূর্বে বিবাহ হয়েছিল। পরবর্তীতে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে এবং ভিকটিম পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বের পারিবারিক বিরোধ ও ক্ষোভের জেরে আসামি এ ঘটনা ঘটায়।

ঘটনার সংবাদ পেয়ে কচুয়া থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে অভিযুক্ত আবুল কালামকে গ্রেফতার করে।

বর্তমান অবস্থা: এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork